Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আমদাবাদ দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট নিয়ে আপত্তি পাইলট অ্যাসোসিয়েশনের, উঠল স্বচ্ছতার প্রশ্ন

সংগঠনটির দাবি, তদন্তের স্বচ্ছতার জন্য অন্তত অবজারভার হিসেবে পাইলট প্রতিনিধিদের রাখা হোক।

আমদাবাদ দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট নিয়ে আপত্তি পাইলট অ্যাসোসিয়েশনের, উঠল স্বচ্ছতার প্রশ্ন

দুর্ঘটনাগ্রস্ত বিমানের দুই পাইলট

শেষ আপডেট: 12 July 2025 18:50

দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার আমদাবাদ-লন্ডন ১৭১ নম্বর বিমানের ভয়াবহ দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পরই তীব্র আপত্তি তুলল ভারতের পাইলটদের সংগঠন ‘এয়ার লাইন পাইলটস অ্যাসোসিয়েশন’ (ALPA)। তাঁদের অভিযোগ, গোটা তদন্তটাই এমনভাবে এগোচ্ছে যেন পাইলটদেরই সব দোষ। এই প্রবণতার তীব্র বিরোধিতা করেছেন সংগঠনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন স্যাম থমাস।

গত ১২ জুন আমদাবাদ থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি। প্রাণ হারান বিমানের ২৪১ জন যাত্রী ও কর্মী-সহ ২৫৯ জন। এই ভয়াবহ দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশিত হয় শনিবার। তারপরই আঙুল উঠছে পাইলটদের দিকে। যদিও কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়ে দেন, এখনই যেন দুর্ঘটনার কারণ নিয়ে কেউ 'সিদ্ধান্তে' না পৌঁছে যান। তবুও, চর্চা চলছেই সকাল থেকে।

প্রসঙ্গত, ওই বিমানে প্রধান পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন ৫৬ বছরের ক্যাপ্টেন সুমিত সবরওয়াল, যাঁর মোট ১৫,৬৩৮ ঘণ্টার উড়ানের অভিজ্ঞতা ছিল। তাঁর সহ-পাইলট ছিলেন ৩২ বছরের ক্লাইভ কুন্দার, যাঁর ছিল ৩,৪০৩ ঘণ্টার উড়ানের অভিজ্ঞতা।

প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, বিমানটি টেকঅফ করার ঠিক পরপরই ইঞ্জিন ১ এবং ইঞ্জিন ২–এর ফুয়েল কাটঅফ সুইচ হঠাৎ রান থেকে কাট অফ অবস্থায় চলে যায়, যার ফলে মুহূর্তের মধ্যে ইঞ্জিন দু’টি বন্ধ হয়ে যায়। ককপিটের ভয়েস রেকর্ডিংয়ে এক পাইলটকে বলতে শোনা যায়, 'তুমি কেন ফুয়েল বন্ধ করলে?' জবাবে অপর পাইলট বলেন, 'আমি করিনি!'

তবে রিপোর্টে স্পষ্ট করে কিছু বলা হয়নি, সুইচগুলি ইচ্ছাকৃত না কি অনিচ্ছাকৃতভাবে বন্ধ হয়েছিল। সেখানে একটি সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির কথাও বলা হয়েছে, যা ‘ফুয়েল কাটঅফ সুইচ গেট’-এর সার্ভিসেবিলিটি সংক্রান্ত।

এই প্রসঙ্গে পাইলট সংগঠনটির দাবি, রিপোর্টে পাইলটদের দোষারোপ করা হচ্ছে, অথচ গোটা তদন্তে স্বচ্ছতা নেই। এমনকি তাঁরা আশ্চর্য প্রকাশ করেছেন যে এত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট কোনও স্বাক্ষর ছাড়াই সংবাদমাধ্যমে ফাঁস হল। কী ভাবে মার্কিন সংবাদমাধ্যম 'ওয়াল স্ট্রিট জার্নাল' রিপোর্টের ভেতরের তথ্য পেয়ে গেল?

সংগঠনটির দাবি, তদন্তের স্বচ্ছতার জন্য অন্তত অবজারভার হিসেবে পাইলট প্রতিনিধিদের রাখা হোক। 'আমরা আবারও অনুরোধ করছি, দয়া করে আমাদের অন্তর্ভুক্ত করুন, অন্তত পর্যবেক্ষক হিসেবে, যাতে তদন্তে স্বচ্ছতা থাকে,' বলেছে সংগঠনটি।

এনিয়ে এপর্যন্ত পাল্টা কোনও মন্তব্য পাওয়া যায়নি।


```