Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

জ্বালানির চাপে নতুন 'ফুয়েল সারচার্জ' বসাল Air India, কাল থেকেই দাম বাড়ছে ফ্লাইট টিকিটের

মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক - দু’ধরনের উড়ানেই ফুয়েল সারচার্জ কাঠামো সংশোধন করা হচ্ছে।

জ্বালানির চাপে নতুন 'ফুয়েল সারচার্জ' বসাল Air India, কাল থেকেই দাম বাড়ছে ফ্লাইট টিকিটের

'ফুয়েল সারচার্জ' নিয়ে বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 April 2026 16:25

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে জ্বালানির (aviation fuel price hike India) দাম বাড়তে থাকায় 'ফুয়েল সারচার্জ' নিয়ে বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া (Air India)। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক - দু’ধরনের উড়ানেই ফুয়েল সারচার্জ কাঠামো সংশোধন করা হচ্ছে (Air India fuel surcharge revision)। দেশীয় উড়ানের ক্ষেত্রে দূরত্বভিত্তিক নতুন ব্যবস্থা চালু হচ্ছে, আর আন্তর্জাতিক রুটে বাড়ানো হচ্ছে অতিরিক্ত চার্জ।

সংস্থার তরফে জানানো হয়েছে, এই সংশোধিত সারচার্জ (airfare increase Air India) ৮ এপ্রিল (বুধবার) থেকে বেশিরভাগ রুটে কার্যকর হবে। এর আওতায় থাকবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর উড়ানও।

দেশীয় উড়ানে দূরত্বভিত্তিক সারচার্জ

দেশীয় উড়ানের ক্ষেত্রে এতদিনের ফ্ল্যাট রেট সারচার্জ মডেল থেকে সরে এসে দূরত্বভিত্তিক কাঠামো চালু করছে এয়ার ইন্ডিয়া। সরকারের তরফে এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দাম বৃদ্ধির ওপর ২৫% সীমা নির্ধারণের সিদ্ধান্তের সঙ্গেও এই পরিবর্তন সঙ্গতিপূর্ণ।

নতুন নিয়ম অনুযায়ী,

  • ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রায় ফুয়েল সারচার্জ হবে ২৯৯ টাকা
  • ২০০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে তা বাড়িয়ে করা হয়েছে ৮৯৯ টাকা

এই সংশোধিত সারচার্জ ৮ এপ্রিল সকাল ৯টা ১ মিনিট (ভারতীয় সময়) থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক রুটে বাড়তি চাপ

আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে আরও বেশি হারে ফুয়েল সারচার্জ বাড়ানো হয়েছে। এর পেছনে কারণ হিসেবে দেখানো হয়েছে বিশ্ববাজারে জেট ফুয়েলের দামের তীব্র বৃদ্ধি।

সংস্থার তথ্য অনুযায়ী, মাত্র এক মাসে আন্তর্জাতিক জেট ফুয়েলের দাম প্রায় দ্বিগুণ হয়ে মার্চের শেষে প্রতি ব্যারেল ১৯৫.১৯ মার্কিন ডলারে পৌঁছেছে। পাশাপাশি রিফাইনিং মার্জিনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নতুন সারচার্জ অঞ্চলভেদে আলাদা হবে -

  • সার্ক (SAARC) দেশগুলির ক্ষেত্রে শুরু ২৪ মার্কিন ডলার থেকে
  • উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া রুটে সর্বোচ্চ ২৮০ মার্কিন ডলার পর্যন্ত

ইউরোপ, বিশেষ করে ব্রিটেনের ক্ষেত্রে এই সংশোধিত সারচার্জ ১০ এপ্রিল থেকে কার্যকর হবে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে যে নতুন সারচার্জ ধার্য করা হয়েছে, তা জ্বালানির অতিরিক্ত খরচ পুরোপুরি পুষিয়ে দিতে পারছে না। অর্থাৎ, সংস্থাকেই এখনও খরচের একটা বড় অংশ নিজের ঘাড়ে নিতে হচ্ছে।

আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • নির্ধারিত সময়ের আগে বুক করা টিকিটে এই নতুন সারচার্জ প্রযোজ্য হবে না
  • তবে টিকিটে কোনও পরিবর্তন করা হলে এবং ভাড়া পুনর্নির্ধারণের প্রয়োজন হলে নতুন চার্জ লাগতে পারে
  • জ্বালানির দাম ও বাজার পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এই সারচার্জ নিয়মিত পর্যালোচনা করা হবে

```