Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একসঙ্গে ৪ কোম্পানিতে চাকরি! ভারতীয় টেকির বিরুদ্ধে 'প্রতারণা'র তোপ আমেরিকার স্টার্টআপের

অনেকেই বলেছেন, একাধিক চাকরি করা ভুল নয়। একজন প্রশ্ন করেছেন, ‘ইন্টারভিউতে যদি সে ভাল ফল করে এবং সঠিক মনোভাব নিয়ে কাজ করে, তাহলে একাধিক চাকরি করাটা কেন ভুল?

একসঙ্গে ৪ কোম্পানিতে চাকরি! ভারতীয় টেকির বিরুদ্ধে 'প্রতারণা'র তোপ আমেরিকার স্টার্টআপের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 July 2025 14:39

দ্য ওয়াল ব্যুরো: একই সময়ে একাধিক স্টার্টআপে চাকরি। কোম্পানিকে তিনি এইভাবে প্রতারিত করেছেন! এমনই অভিযোগ উঠে এসেছে ভারতের এক প্রযুক্তিবিদ সোহম পারেখের বিরুদ্ধে। অভিযোগ যিনি এনেছেন তিনি আমেরিকার এক এআই কোম্পানির প্রতিষ্ঠাতা।

মিক্সপ্যানেলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও সুহেল দোশী সোশ্যাল মিডিয়া এক্স-এ এক পোস্টে পারেখকে ‘স্ক্যামার’ হিসেবে দাগিয়ে জানিয়েছেন, গত বছর তাঁর এক প্রতিষ্ঠানে সোহম কিছু সময়ের জন্য কাজ করেছিলেন। কিন্তু এই প্রতারণার বিষয়টি সামনে আসতে প্রথম সপ্তাহেই তাঁকে বরখাস্ত করা হয়। তিনি আরও বলেছেন, সোহমকে তিনি এই নিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন এবং একাধিক চাকরি একসঙ্গে করার (মুনলাইটিং) বিরুদ্ধে সতর্কও করেছিলেন। কিন্তু এই সাবধানতা ‘স্পষ্টতই কাজ করেনি’, কারণ সোহম এখনও একাধিক স্টার্টআপে একই সঙ্গে কাজ করছেন।

সোশ্যাল মিডিয়ায় সুহেল লিখেছেন, ‘ভারতে সোহম পারেখ নামে একজন রয়েছেন, যিনি একসঙ্গে ৩-৪টি স্টার্টআপে কাজ করেন। তিনি YC (Y Combinator) কোম্পানিগুলো-সহ আরও অনেককে ফাঁকি দিচ্ছেন। সাবধান থাকুন। আমি তাঁকে প্রথম সপ্তাহেই বরখাস্ত করেছি এবং মিথ্যা বলার বা প্রতারণার জন্য সতর্ক করেছি। কিন্তু এক বছর পরও তিনি থামেননি। আর কোনও অজুহাত চলবে না।’ প্রসঙ্গত, সুহেল দোশী প্লেগ্রাউন্ড এআই-এরও প্রতিষ্ঠাতা।

পরের এক পোস্টে সুহেল ওই ব্যক্তির রেজিউমে (Resume) শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে, সে ডায়নামো এআই, ইউনিয়ন এআই, সিনথেশিয়া এবং আলান এআই-র মতো কোম্পানিতে কাজ করেছেন। সেখানেই লেখা, সোহম মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

তবে সুহেল বলেন, তাঁর রেজিউমের ৯০% তথ্যই মিথ্যা বলে মনে হচ্ছে এবং বেশির ভাগ লিঙ্ক কাজ করছে না।

সুহেল দোশীর এই পোস্টগুলো ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ তাঁর অভিযোগের পক্ষে সায় দিয়েছেন, কেউ আবার প্রশ্ন তুলেছেন কেন একাধিক চাকরি একসঙ্গে করা ভুল।

ফ্লিট এআই-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও নিকোলাই ওউপোরভ বলেন, ‘সোহম পারেখ যে কোনও সময়েই চারটির বেশি স্টার্টআপে কাজ করেন। তিনি বছরের পর বছর ধরে এটা করে আসছেন।’

এআইভিডিও-এর সহ-প্রতিষ্ঠাতা জাস্টিন হার্ভে জানান, ‘আমি তাঁর ইন্টারভিউ নিয়েছিলাম, তিনি দারুণ পারফর্ম করেছিলেন।’
আরেক স্টার্টআপ প্রতিষ্ঠাতা আদিশ জৈন বলেন, ‘এই ব্যক্তি আমাদের এক মাস সময় নষ্ট করেছে। ইন্টারভিউ তিনি ভাল দিয়েছিলেন, কিন্তু স্পষ্টতই তিনি মিথ্যাবাদী।’

একজন এক্স ইউজার মিশেল লিম কমেন্ট করেছেন, ‘আমরা তাঁর জন্য আগামী সপ্তাহে একটি ওয়ার্ক ট্রায়াল ঠিক করেছিলাম। এই টুইট দেখার পর সেটা বাতিল করে দিলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।’

তবে অনেকেই প্রশ্ন তুলেছেন কেন একাধিক চাকরি করা ভুল। একজন প্রশ্ন করেছেন, ‘ইন্টারভিউতে যদি সে ভাল ফল করে এবং সঠিক মনোভাব নিয়ে কাজ করে, তাহলে একাধিক চাকরি করাটা কেন ভুল?’

এতে সুহেল দোশী জবাব দিয়েছেন, ‘তিনি কোনও কাজ ঠিক করে করেননি। ধারাবাহিক মিথ্যা বলে গেছেন। ৬টিরও বেশি কোম্পানি তাঁর কথাকে সমর্থন করেছে।’


```