Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফের আমদাবাদ! ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ইন্ডিগোর বিমানে আগুন, 'মেডে' কলে বরাত জোরে রক্ষা

ঘটনার জেরে যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ালেও, পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও নিখুঁত নিয়ন্ত্রণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।

ফের আমদাবাদ! ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ইন্ডিগোর বিমানে আগুন, 'মেডে' কলে বরাত জোরে রক্ষা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 July 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: আবার বিমান দুর্ঘটনার (Plane Crash) পরিস্থিতি। আবার রানওয়ে ছেড়ে কয়েক সেকেন্ডের মধ্যেই আতঙ্ক। আবার আমদাবাদ (Ahmedabad)! বুধবার সকালে আমদাবাদ থেকে দিউ যাওয়ার পথে মাঝ আকাশে আগুন ধরে গেল ইন্ডিগোর একটি বিমানের (Indigo Flight) ইঞ্জিনে। তবে বিপর্যয় এড়িয়ে যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে।

বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ইন্ডিগোর ৬ই ৭৯৬৬ নম্বর বিমানটি আমদাবাদ বিমানবন্দর থেকে সকাল ১১টা নাগাদ উড়েছিল। ৬০ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল দিউর (Diu) দিকে। কিন্তু উড়ানের পরপরই ইঞ্জিনে অস্বাভাবিকতা টের পান পাইলট। সঙ্গে সঙ্গেই ‘মে ডে কল’ (Mayday Call) পাঠিয়ে বিমান ঘুরিয়ে ফের রানওয়েতে নামিয়ে আনেন তিনি।

ইন্ডিগোর এক মুখপাত্র জানান, “আমদাবাদ-দিউ রুটের ওই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রোটোকল মেনেই পাইলট বিষয়টি কর্তৃপক্ষকে জানান এবং বিমানটি নিরাপদে নামিয়ে আনেন। বিমানটির প্রযুক্তিগত পর্যালোচনা করা হবে, তারপর ফের পরিষেবায় আনা হবে।”

ঘটনার জেরে যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ালেও, পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও নিখুঁত নিয়ন্ত্রণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। সংস্থার তরফে যাত্রীদের জন্য খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। কেউ যাত্রা বাতিল করতে চাইলে, সম্পূর্ণ ভাড়াও ফেরত দেওয়া হবে।

গত কয়েক সপ্তাহে একাধিকবার বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছে। সোমবারই গোয়া থেকে ইনদৌরগামী একটি ইন্ডিগো বিমানে সমস্যা ধরা পড়ে। তারও আগে ১২ জুন ভয়াবহ দুর্ঘটনায় পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান—আমদাবাদ থেকে লন্ডন-গ্যাটউইক যাওয়ার পথে তা ভেঙে পড়ে, মৃত্যু হয় ২৬০ জনের।

বুধবারের ঘটনায় ফের একবার সেই দুঃসহ স্মৃতিই ফিরে এল। তবে এ বার সৌভাগ্যক্রমে রক্ষা পেয়েছেন সকলেই। তবে ঘন ঘন এমন যান্ত্রিক ত্রুটির জেরে যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। 


```