Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আমদাবাদের দুর্ঘটনা কী কারণে হয়েছিল? ব্ল্যাক বক্সের তথ্য চেয়ে মোদীকে চিঠি নিহতদের পরিবারের

আমদাবাদ বিমান দুর্ঘটনার আসল কারণ জানতে ব্ল্যাক বক্সের তথ্য চাইলেন নিহতদের পরিবার। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তদন্তের স্বচ্ছতা ও সত্য প্রকাশের দাবি তুললেন তাঁরা।

আমদাবাদের দুর্ঘটনা কী কারণে হয়েছিল? ব্ল্যাক বক্সের তথ্য চেয়ে মোদীকে চিঠি নিহতদের পরিবারের

আমদাবাদ বিমান দুর্ঘটনা

গার্গী দাস

শেষ আপডেট: 5 April 2026 11:10

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দশ মাস কেটে গেল, তবু প্রশ্নের উত্তর মেলেনি। ভয়াবহ এয়ার ইন্ডিয়া (Air India) বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর পর এবার দুর্ঘটনার আসল কারণ জানার দাবিতে সরব হলেন নিহতদের পরিবার। ককপিট ভয়েস রেকর্ডার (Cockpit Voice Recorder) ও ফ্লাইট ডাটা রেকর্ডারের (Flight Data Recorder) তথ্য প্রকাশের আবেদন জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন তাঁরা।

২০২৫ সালের ১২ জুন, আমদাবাদের (Ahmedabad) সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর (Sardar Vallabhbhai Patel International Airport) থেকে টেক অফের পরই বোয়িং ৭৮৭-৮ (Boeing 787-8) এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 171 (Flight AI 171) নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেডিক্যাল কলেজ হস্টেলে ভেঙে পড়ে। মুহূর্তে আগুন ধরে যায় বিমানে। মৃত্যু হয় ২৪১ জন যাত্রী ও ক্রু সদস্যের। মাটিতেও প্রাণ হারান ১৯ জন। অলৌকিকভাবে বেঁচে যান মাত্র একজন।

শনিবার প্রায় ৩০টি শোকাহত পরিবার আমদাবাদে জড়ো হয়ে সত্যি জানার দাবি তোলেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি চিঠির কপি পাঠানো হয়েছে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (Aircraft Accident Investigation Bureau), ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation) এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে (Bhupendra Patel)।

চিঠিতে পরিবারের সদস্যদের বক্তব্য, “দুর্ঘটনার আসল কারণ জানতে চাই। কোনও প্রযুক্তিগত ত্রুটি (Technical Problem) ছিল কি না, সেটাও স্পষ্ট হোক।” তাঁদের দাবি, তথ্য প্রকাশ্যে না আনলেও অন্তত ব্যক্তিগতভাবে পরিবারের হাতে তুলে দেওয়া হোক।

এই তো সেদিনের ঘটনা। সব কিছু সেরে কেউ কর্মস্থলে ফিরছিলেন, আবার কেউ ছুটি কাটিয়ে প্রবাসে নিজের জায়গায়। টেক অফের পর সব শেষ! ২৪ বছরের ছেলেকে হারিয়ে এদিন নীলেশ পুরোহিত  বলেন, “বাড়িটা এখন ফাঁকা লাগে। কোনও ক্ষতিপূরণ এই শূন্যতা ভরাতে পারবে না। আমরা টাকা চাই না, জানতে চাই কী হয়েছিল।”

অন্যদিকে, সহায়তা ব্যবস্থার ঘাটতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ভাসাদের (Vasad)-এর কিঞ্জল পটেল (Kinjal Patel), যিনি তাঁর মাকে হারিয়েছেন, এয়ার ইন্ডিয়ার চালু করা ওয়েবসাইট নিয়ে প্রশ্ন তোলেন, “২৫ হাজারের বেশি জিনিসের তালিকা আছে কিন্তু ছবিগুলো অস্পষ্ট—কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না।”

খেদার (Kheda) রোমিন ভোরা (Romin Vora) একসঙ্গে মা, ভাই ও মেয়েকে হারিয়ে বলছেন, “যোগাযোগের একটাই ইমেল আইডি, উত্তর পেতে ১৫ দিন লাগে। গ্রামাঞ্চলের অনেকে ইমেল ব্যবহারই করতে পারেন না। তারা কীভাবে কী করবেন।” ব্যক্তিগত জিনিসপত্রের প্রকাশ্য প্রদর্শনকে তিনি ‘সংবেদনহীন’ বলে কটাক্ষ করেন।

যদিও এই অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি এয়ার ইন্ডিয়া। গত জুলাইয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে এএআইবি (AAIB)। চূড়ান্ত রিপোর্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে চলতি বছরের জুনে, দুর্ঘটনার প্রথম বর্ষপূর্তির কাছাকাছি সময়েই।


```