Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কলকাতার নিরাপত্তা বৈঠক শেষে ফের ভোটমুখি বিহারে যাবেন মোদী, এপ্রিল থেকে প্রতি মাসে যাচ্ছেন

কলকাতায় নিরাপত্তা বৈঠকের পর ফের ভোটমুখী বিহার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এপ্রিল থেকে প্রতি মাসেই তিনি বিহারে যাবেন বলে জানা গেছে।

 

কলকাতার নিরাপত্তা বৈঠক শেষে ফের ভোটমুখি বিহারে যাবেন মোদী, এপ্রিল থেকে প্রতি মাসে যাচ্ছেন

নরেন্দ্র মোদী

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 15 September 2025 07:49

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার কলকাতায় প্রতিরক্ষা  বাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে অংশ নেবেন। পূর্বাঞ্চলের সেনা সদর ফোর্ট উইলিয়ামে এই বৈঠক আর কয়েক ঘণ্টা পর শুরু হবে। প্রতিরক্ষামন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সেনাধ্যক্ষ, তিন বাহিনীর প্রধান এবং পদস্থ সামরিক ও বেসামরিক আধিকারিকেরা বৈঠকে অংশ নেবেন। পূর্বাঞ্চলের সেনা সদরে বহু বছর পর এই গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। রবিবার রাতে প্রধানমন্ত্রী শহরে পৌঁছে গিয়েছেন।

কলকাতার বৈঠক শেষে প্রধানমন্ত্রী বিহারের পূর্ণিয়ায় যাবেন। উত্তর বিহারের এই বিভাগীয় শহরের বিমানবন্দরটির নতুন টার্মিনাল বিল্ডিংয়ের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবেন। আর একটি সরকারি অনুষ্ঠান থেকে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি ৪০ হাজার বাড়ি বণ্টন কর্মসূচির উদ্বোধন করবেন। সেই সঙ্গে ১৩ হাজার কোটি টাকার নতুন উন্নয়ন প্যাকেজ ঘোষণা করার কথা প্রধানমন্ত্রীর।

বিহারে অল্পদিনের মধ্যেই ভোট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতে কয়েক দফায় বিধানসভার নির্বাচন হতে পারে সেখানে। ভোট ঘোষণার আগে প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শিলান্যাস, উদ্বোধন সেরে নিতে চাইছেন।

মোদী গত মাসের ২২ তারিখ বিহারে গিয়েছিলেন। গত এপ্রিল থেকে প্রতি মাসেই ভোটমুখি রাজ্যটিতে গিয়েছেন তিনি।

বিহারে নীতীশ সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার  সুর তো আছেই, শাসক জোট এনডিএ-র শরিকি বিবাদ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দলের বিরোধও বাড়তি ভাবনার কারণ হয়ে উঠেছে্। শাসক জোটে সমস্যা আছে বয়স এবং অসুস্থতার কারণে মুখ্যমন্ত্রী নীতীশেকে নিয়েও। এই পরিস্থিতিতে বিহারে এবার প্রধানমন্ত্রীকে প্রচারে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে।


```