প্রতি মাসের প্রতিটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে ১ জানুয়ারি থেকে শুরু হওয়া নতুন নিয়ম এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 January 2026 18:13
দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের শেষে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে বড়সড় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ছুটি এবং দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike India) মিলিয়ে ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন টানা ব্যাঙ্কের (Five day bank closure) অধিকাংশ শাখা বন্ধ থাকবে। এতে গ্রাহকদের জরুরি কাজ আগে শেষ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজো (বসন্ত পঞ্চমী) উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। পরের দিন, ২৪ জানুয়ারি শনিবার এবং ২৫ জানুয়ারি রবিবার, নিয়মিত সাপ্তাহিক ছুটি (Bank holiday January)। এরপর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগামী ২৭ জানুয়ারি, দেশের বিভিন্ন ব্যাঙ্ক কর্মী সংগঠনের ডাকায় ধর্মঘটের (Nationwide bank strike) কারণে সব শাখা খোলা থাকবে না। ফলে পাঁচ দিন টানা ব্যাঙ্কিং সেবা বন্ধ থাকবে।
টানা চার দিনের এই ব্যাঙ্ক ছুটি সাধারণ গ্রাহকদের কিছুটা ভোগান্তিতে ফেলতে পারে, এমনই মনে করছেন অনেকে। বিশেষ করে যাঁদের নগদ টাকা তোলা, জমা দেওয়া বা কোনও জরুরি কাগজপত্র সংক্রান্ত কাজ রয়েছে। তবে আশার কথা, শাখা বন্ধ থাকলেও পুরোপুরি অচল হয়ে যাচ্ছে না ব্যাঙ্কিং ব্যবস্থা।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানাচ্ছে, এই ক’দিন অনলাইন পরিষেবায় (Online Banking) কোনও সমস্যা হবে না। ইন্টারনেট ব্যাঙ্কিং (Internet Banking), মোবাইল ব্যাঙ্কিং (Mobile Banking) এবং ব্যাঙ্কের মোবাইল অ্যাপ (Banking App) ব্যবহার করে টাকা পাঠানো, বিল মেটানো কিংবা অন্যান্য ডিজিটাল লেনদেন করা যাবে। এটিএম (ATM) পরিষেবাও স্বাভাবিক থাকবে। পাশাপাশি ইউপিআই (UPI) অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো বা নেওয়ার ক্ষেত্রেও কোনও বাধা থাকবে না।
বর্তমানে, প্রতি মাসের প্রতিটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে ১ জানুয়ারি থেকে শুরু হওয়া নতুন নিয়ম এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ছুটি বাড়ানো এবং অন্যান্য দাবি পূরণের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে।
এই সময়ে এটিএম পরিষেবা চালু থাকলেও নগদ টাকার জোগান নিয়ে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Banking services disruption)। বিশেষজ্ঞরা গ্রাহকদের আগেভাগেই প্রয়োজনীয় নগদ তুলে নেওয়া এবং জরুরি ব্যাঙ্কিং কাজ সেরে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। এতে পাঁচ দিন বন্ধ থাকা অবস্থায় আর্থিক সমস্যার ঝুঁকি কমবে।
এদিকে, ফেব্রুয়ারি ২০২৬ মাসেও ব্যাঙ্ক ছুটির তালিকা বেশ দীর্ঘ। নিয়মিত চারটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও অতিরিক্ত তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি পরিষেবা মিলবে না। যদিও এই তিনদিন দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে না, নির্দিষ্ট রাজ্য নির্দিষ্ট কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।