Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বড় দুর্ঘটনা থেকে রক্ষা, দিল্লি বিমানবন্দরে ভুল রানওয়েতে নামল আফগান বিমান

দিল্লি বিমানবন্দরের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন আফগান বিমান সংস্থা এরিয়ানা আফগান এয়ারলাইন্সের এফজি ৩১১ বিমানটি কাবুল থেকে দিল্লির আকাশে পৌঁছলে সেটিকে ২৯ এল নম্বর রানওয়েতে নামার অনুমতি দেওয়া হয়েছিল। ‌ কিন্তু পাইলট২৯এল নম্বর রানওয়েতে নামতে যান। ‌

বড় দুর্ঘটনা থেকে রক্ষা, দিল্লি বিমানবন্দরে ভুল রানওয়েতে নামল আফগান বিমান

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 24 November 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো: অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (New Delhi International Airport)। আফগানিস্তান (Afganisthan) থেকে আসা একটি বিমান ভুল করে যে রানওয়েতে (Runway) অবতরণ করতে যাচ্ছিল সেখান থেকে টেক অফ করছিল আরেকটি বিমান। অল্পের জন্য বিমান দুটি মুখোমুখি সংঘর্ষ এড়াতে সক্ষম হয়েছে।‌ ঘটনাটি রবিবার রাতের। সোমবার দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষ এই বিভ্রাটের ঘটনা জানিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাটি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে।

দিল্লি বিমানবন্দরের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন আফগান বিমান সংস্থা এরিয়ানা আফগান এয়ারলাইন্সের এফজি ৩১১ (Ariana Afghan Airlines Flight FG311)  বিমানটি কাবুল থেকে দিল্লির আকাশে পৌঁছলে সেটিকে ২৯ এল নম্বর রানওয়েতে নামার অনুমতি দেওয়া হয়েছিল। ‌ কিন্তু পাইলট২৯এল নম্বর রানওয়েতে নামতে যান। ‌

 

আফগান বিমানের পাইলট পরে জানিয়েছেন তাঁর ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম কাজ করছিল না। ফলে তিনি রানওয়ে ঠিক মতো দেখতে পাননি।  রানওয়ে নম্বর তাঁর চোখে দৃশ্যমান হলে তিনি বিমানের মুখ ঘুরিয়ে নেন। আইএলএস বা ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম হল এমন এক ব্যবস্থা যার দ্বারা রাতে, অন্ধকারে এবং ঝড় বৃষ্টির মধ্যেও বিমান নির্দিষ্ট রানওয়েতে উঠানামা করতে পারে।

এছাড়া রবিবার রাতে দিল্লি বিমানবন্দরের রানওয়ে দৃশ্যমান ছিল না। কুয়াশা ও দূষণের কারণে রানওয়ে দেখতে না পাওয়াতেও বিভ্রান্তি ঘটে এমনটা দাবি করেছেন আফগান বিমানের পাইলট।


```