Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

জগনকে ছেড়ে ২ এমপি চন্দ্রবাবুর শিবিরে, রাজ্যসভায় মোদী জোটের আরও শক্তিবৃদ্ধি

রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র শক্তিবৃদ্ধি হতে চলেছে।

জগনকে ছেড়ে ২ এমপি চন্দ্রবাবুর শিবিরে, রাজ্যসভায় মোদী জোটের আরও শক্তিবৃদ্ধি

চন্দ্রবাবু নাইডু, নরেন্দ্র মোদী ও জগনমোহন রেড্ডি

শেষ আপডেট: 29 August 2024 18:49

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র শক্তিবৃদ্ধি হতে চলেছে। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টি ছেড়ে দুই প্রভাবশালী রাজ্যসভা সদস্য মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টিতে যোগ দিতে চলেছেন।  বৃহস্পতিবার ওয়াইএসআরসিপি-র দুই রাজ্যসভা সদস্য বীদা মাস্থান রাও এবং মোপিদেবি বেঙ্কটরমন রাও রাজ্যসভার চেয়ারম্যান, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। রাজনৈতিক অন্দর মহলের খবর, তাঁরা দুজনেই চন্দ্রবাবুর দলে যোগ দিচ্ছেন। সুতরাং, উচ্চকক্ষে এনডিএ জোট আরও শক্তিশালী হতে চলেছে।

এই ইস্তফার ফলে রাজ্যসভায় জগন রেড্ডির শক্তি সংখ্যা ১১ থেকে কমে ৯ হয়ে গেল। উল্লেখ্য, সংসদের উচ্চকক্ষে এখন এনডিএ সংখ্যাগরিষ্ঠ রয়েছে। ২০১৪ সালের পর এই প্রথম রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল এনডিএ। রাজ্যসভার সর্বশেষ ভোটে বিজেপি ৯, তার জোট শরিকরা ২টি উপনির্বাচনে জিতে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ সংখ্যা পেল। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা দাঁড়াল ৯৬। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তাদের মোট সদস্য সংখ্যা হল ১১৯।

মঙ্গলবার রাজ্যসভার শূন্যপদের নির্বাচনে বিজেপি একাই ৯টিতে জিতেছে। দুই জোট শরিক নীতীশ কুমারের জেডিইউ একটিতে এবং অজিত পাওয়ারের এনসিপি একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করে। কংগ্রেস তেলঙ্গানার একটি আসনে জয় ছিনিয়ে নিয়েছে। শাসক জোটের তহবিলে অবশ্য ৬ মনোনীত সদস্যের সমর্থন আছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাঁরা জয় পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়েন। কংগ্রেস একটিতে জিত হাসিল করায় সংসদের উচ্চকক্ষে বিরোধী ইন্ডিয়া জোটের সদস্য সংখ্যা দাঁড়াল ৮৫। উল্লেখ্য, রাজ্যসভায় মোট আসন ২৪৫। বর্তমানে সেখানে আরও ৮টি চেয়ার খালি আছে। চারটি জম্মু-কাশ্মীরের ও চারটি মনোনীত সদস্যের জন্য।

বিজেপির যাঁরা জিতেছেন তাঁরা হলেন, রঞ্জন দাস, রামেশ্বর তেলি। দুজনেই অসম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রাজ্যসভায় পা রাখতে চলেছেন। এছাড়াও বিহারের মননকুমার মিশ্র, হরিয়ানার কিরণ চৌধুরি, মহারাষ্ট্রের ধৈর্যশীল পাতিল, ওড়িশার মমতা মহান্ত, রাজস্থানের রবনিত সিং বিট্টু এবং ত্রিপুরার রাজীব ভট্টাচার্য।

তেলঙ্গানা থেকে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রাজ্যসভা সদস্য হয়েছেন। অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপির নীতিন পাতিল মহারাষ্ট্র থেকে এবং আরএলএমের উপেন্দ্র কুশওয়া বিহার থেকে উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হয়েছেন। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার জোটের বাইরে থাকা এবং ইন্ডিয়া জোটের বাইরের দলগুলির সাহায্য ছাড়াই যে কোনও বিল পাশে শক্তি অর্জন করে ফেলল। 


```