Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মণিপুরের আদাসো, প্রধানমন্ত্রী মোদীর প্রথম মহিলা রক্ষী

ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আগে কখনও কোনও মহিলাকে দেখা যায়নি। এসপিজি-র মতো কড়া নিরাপত্তা বলয়ে আদাসোর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ঐতিহাসিক এবং যুগান্তকারী।

মণিপুরের আদাসো, প্রধানমন্ত্রী মোদীর প্রথম মহিলা রক্ষী

আদাসো-মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 7 August 2025 12:30

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরের প্রত্যন্ত গ্রামের মেয়ে, এখন দেশের সবচেয়ে অভিজাত নিরাপত্তা বাহিনীর অংশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিটেন সফরের একটি ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তবে প্রধানমন্ত্রীর উপস্থিতির চেয়েও বেশি আলোচনায় রয়েছেন তাঁর পেছনে নিশ্চুপ দাঁড়িয়ে থাকা এক নারী। কালো এসপিজি (SPG) ইউনিফর্মে দেখা গিয়েছে সেই অফিসারকে। অনেকেই হয় তো জানেন না, তিনি দেশের ইতিহাসে প্রথম মহিলা যিনি প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী এসপিজিতে (Special Protection Group) নিয়োগ পেয়েছেন।

এই সাহসী অফিসারের নাম ইনস্পেক্টর আদাসো কাপেসা (Adaso Kapesa)। বর্তমানে তিনি এসপিজিতে ডেপুটেশনে রয়েছেন। মণিপুরের সেনাপতি জেলার কাইবি গ্রামের মেয়ে আদাসো আজ গোটা দেশের গর্ব।

ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আগে কখনও কোনও মহিলাকে দেখা যায়নি। এসপিজি-র মতো কড়া নিরাপত্তা বলয়ে আদাসোর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ঐতিহাসিক এবং যুগান্তকারী। নিরাপত্তা ব্যবস্থার পুরুষ-প্রধান সংস্কৃতিতে তাঁর এই যোগদান নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

এসপিজিতে যোগ দেওয়ার আগে আদাসো কর্মরত ছিলেন সশস্ত্র সীমা বল (SSB)-এর ৫৫তম ব্যাটালিয়নে, উত্তরাখণ্ডের পিথোরাগড় পোস্টিংয়ে। সেখান থেকে তিনি এসপিজির জন্য নির্বাচিত হন এবং পারদর্শিতার সঙ্গে সম্পূর্ণ করেন স্পেশ্যাল কমান্ডো ট্রেনিং। কঠোর পরিশ্রম, তীক্ষ্ণ মানসিক উপস্থিতি এবং চূড়ান্ত নিয়মানুবর্তিতার পরীক্ষায় তিনি উৎরে যান অনায়াসেই।

একেবারে প্রত্যন্ত এক গ্রামে জন্ম আদাসোর। সুযোগ-সুবিধা খুব একটা ছিল না। কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। সেই স্বপ্ন নিয়ে সোজা সশস্ত্র সীমা বলে যোগ দিয়েছিলেন এই আদাসো। তারপর দেশের সবচেয়ে কঠিন ও মর্যাদাপূর্ণ নিরাপত্তা ইউনিটে জায়গা করে নেওয়াই ছিল তাঁর লক্ষ্য। কঠিন ট্রেনিং, পরিশ্রম, অনুশাসন এবং অদম্য মানসিকতায় আজ সেই স্বপ্নই বাস্তব।

এসপিজিতে যোগ দিতে গেলে শুধু ভাল সার্ভিস রেকর্ড থাকলেই হয় না, চাই অতুলনীয় মনঃসংযোগ, সতর্কতা আর চূড়ান্ত পেশাদারিত্ব। দেশের সেরা প্রশিক্ষণপ্রাপ্ত অফিসাররাই এই বাহিনীতে জায়গা পান। তাই আদাসোর এই সাফল্য নিছক কোনও ঘটনা নয়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এক অধ্যায় বলা বাহুল্য।


```