Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কমল হাসান রাজ্যসভার সদস্য হচ্ছেন, সমর্থন দেবে ডিএমকে

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মার্চ মাসে ডিএমকে নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটের (SPA) সঙ্গে যোগ দেন কমল হাসান।

কমল হাসান রাজ্যসভার সদস্য হচ্ছেন, সমর্থন দেবে ডিএমকে

কমল হাসান। ফাইল ছবি।

শেষ আপডেট: 28 May 2025 10:59

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর শাসকদল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগমের (DMK) সমর্থনে রাজ্যসভার সদস্য হতে চলেছেন প্রখ্যাত দক্ষিণী ও বলি-অভিনেতা কমল হাসান। ৭০ বছর বয়সি কমলের দল মাক্কাল নিধি মাইয়াম (MNM) দল আনুষ্ঠানিকভাবে তামিল মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে হাত মেলানোর চুক্তি করার পরেই তাঁকে রাজ্যসভার সদস্য করার বিষয়টি চূড়ান্ত হয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মার্চ মাসে ডিএমকে নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটের (SPA) সঙ্গে যোগ দেন কমল হাসান।

ডিএমকে এবারেও তাদের আইনি উপদেষ্টা পি উইলসনকে পুনরায় রাজ্যসভায় মনোনীত করছে। সুপ্রিম কোর্টে রাজ্যপাল আরএন রবির বিরুদ্ধে তামিলনাড়ু সরকারের জয়ের নেপথ্যে মুখ্য ভূমিকায় ছিলেন উইলসন। সূত্রে জানা গিয়েছে, লোকসভায় প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা ছিল না কমল হাসানের। তিনি রাজ্যসভার আসন চেয়েছিলেন। সেই মতো খোদ মুখ্যমন্ত্রী স্ট্যালিন তাঁকে সংসদের উচ্চকক্ষে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।

ডিএমকে-র এক শীর্ষ নেতা বলেন, আমরা চারটি আসনে জিততে চলেছি, যার একটি জিতবেন কমল হাসান। বাকি তিনটি আসনের প্রার্থী এখনও চূড়ান্ত করা হয়নি। লোকসভা নির্বাচনে কমল হাসান ডিএমকে-র হয়ে রাজ্য জুড়ে প্রচার করেছিলেন। শুধু তাই নয়, তামিল সিনেমার এককালের বিখ্যাত নায়ক-অভিনেতা কমলকে দিয়ে আগামী বিধানসভা ভোটেও প্রচার করাবে ডিএমকে।

কমল হাসানের জয় প্রায় সুনিশ্চিত হলেও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পিএমকে এমপি আনবুমনি রামদাসের জয় খন্দে পড়ে রয়েছে। কারণ তাঁর পিছনে কোনও বড় দ্রাবিড়ীয় দলের সমর্থন নেই। এই অবস্থায় বিজেপির নয়া শরিক দল প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার এআইএডিএমকে দলও দুটি আসনে জয় পাবে। প্রসঙ্গত, আগামী ১৯ জুন রাজ্যসভার ভোট অনুষ্ঠিত হবে।


```