Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাড়িতে বস্তা বস্তা টাকা, বিচারপতি যশবন্ত বর্মাকে ইমপিচ করার পথে এগোচ্ছে মোদী সরকার

সরকারি বাসভবন থেকে ২.৫ কোটি টাকা উদ্ধারের ঘটনায় বিচারপতি যশবন্ত বর্মাকে ইমপিচ করার পথে এগোচ্ছে মোদী সরকার।

 

বাড়িতে বস্তা বস্তা টাকা, বিচারপতি যশবন্ত বর্মাকে ইমপিচ করার পথে এগোচ্ছে মোদী সরকার

বিচারপতি যশবন্ত বর্মা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 27 May 2025 22:54

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে এ যেন এক বিতর্কিত অধ্যায় রচনা হতে চলেছে। বাড়ি থেকে হিসাব বহির্ভূত বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনার জেরে শেষমেশ বিচারপতি যশবন্ত বর্মাকে ইমপিচ করার পথে এগোচ্ছে নরেন্দ্র মোদী সরকার।

গত ১৪ মার্চ, বিচারপতি বর্মার লুটিয়েন দিল্লির সরকারি বাসভবনে সন্ধ্যা নাগাদ আগুন লাগে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তদন্ত করতে গিয়েই তাঁরা বাড়ির ভেতর একাধিক ব্যাগে রাখা প্রায় ২.৫ কোটি টাকা মূল্যের নগদ অর্থ উদ্ধার করেন বলে জানা যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিচার বিভাগের অভ্যন্তরে।

এই অস্বাভাবিক ঘটনার পর ২২ মার্চ তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একটি তিন সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে ছিলেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জি এস সন্দাওয়ালিয়া এবং কর্নাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরামন।

তদন্তে একাধিক সাক্ষ্য ও প্রমাণ বিশ্লেষণ করে ৩ মে কমিটি একটি রিপোর্ট জমা দেয়, যেখানে অভিযোগগুলিকে “বিশ্বাসযোগ্য” বলে উল্লেখ করা হয়। এরপর প্রধান বিচারপতি সেই রিপোর্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে ইমপিচমেন্ট তথা অভিশংসনের সুপারিশ করেন।

বিচারপতি বর্মাকে পদত্যাগ করতে বলা হলেও তিনি তা মানেননি। বরং ২০ মার্চ তাঁকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয় এবং ৫ এপ্রিল তিনি নতুন দায়িত্বে শপথ নেন। তবে এখনও পর্যন্ত তাঁকে কোনো বিচারের কাজ দেওয়া হয়নি।

রাষ্ট্রপতি এই মুহূর্তে সেই রিপোর্ট রাজ্যসভার চেয়ারম্যান এবং লোকসভার স্পিকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। সূত্র অনুযায়ী, সরকার এবার বর্ষাকালীন অধিবেশনে অভিশংসন তথা ইমপিচমেন্টের প্রস্তাব আনবে। আইন অনুযায়ী, লোকসভায় ১০০ জন এবং রাজ্যসভায় ৫০ জন সাংসদের স্বাক্ষরের ভিত্তিতে ইমপিচমেন্ট প্রস্তাব উঠতে পারে। এরপর দুই কক্ষেই উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশের ভোটে তা পাস হলে রাষ্ট্রপতি বিচারপতির অপসারণের নির্দেশ দিতে পারেন।

এদিকে, সম্প্রতি এক ব্যক্তি তথ্য জানার অধিকার আইনের (RTI) আওতায় তদন্ত কমিটির রিপোর্ট চেয়েছিলেন। তবে ২৬ মে সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।


```