Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গণধর্ষণে অভিযুক্তরা জামিন পেতেই গাড়ি নিয়ে বিজয় মিছিল! উল্লাস দেখে ছি ছি করছেন গ্রামবাসীরা

পুলিশ এই ঘটনায় গণধর্ষণের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে। পুলিশ তদন্ত করে আরও ভিডিও পায়, যেখানে দেখা গিয়েছে অভিযুক্তদের কীভাবে অপহরণ ও হামলা করা হয়েছে।

গণধর্ষণে অভিযুক্তরা জামিন পেতেই গাড়ি নিয়ে বিজয় মিছিল! উল্লাস দেখে ছি ছি করছেন গ্রামবাসীরা

এভাবেই রোড শো করে উল্লাস করে অভিযুক্তরা

শেষ আপডেট: 23 May 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো: একটি গণধর্ষণ মামলায় অভিযুক্ত সাতজন জামিনে মুক্তি পাওয়ার পর কর্নাটকের হাভেরি জেলায় দেখা গেল নজিরবিহীন দৃশ্য। অভিযুক্তদের সমর্থনে আয়োজিত হল বিজয় মিছিল। প্রায় ২৫ কিলোমিটার রাস্তা জুড়ে পাঁচটি গাড়িতে চেপে তারা মিছিল করে পৌঁছল আক্কি আলুর শহরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গণধর্ষণের মতো ভয়ংকর অভিযোগে ধৃত ওই ব্যক্তিরা মিছিল করে ঘুরে বেড়াচ্ছে শহরের মূল রাস্তায়।

অভিযুক্তদের মধ্যে রয়েছে আফতাব চন্দনকট্টি, মাদার সাব মান্ডাক্কি, সামিউল্লা লালানাভার, মহম্মদ সাদিক আগাসিমানি, সইব মুল্লা, তৌসিফ চোটি এবং রিয়াজ সাভিকেরি। তারা সকলেই হাভেরির সেশন কোর্ট থেকে জামিন পায়। নির্যাতিতা আদালতে সঠিকভাবে তাদের শনাক্ত করতে না পারায় আদালত শাস্তি দিতে পারেনি। উল্টে মুক্তি দিতে বাধ্য হয়।

তবে এখানেই শেষ নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের থেকেও ভয়াবহ তথ্য উঠে এসেছে তদন্তে। ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ৭ জানুয়ারি। অভিযোগ, একটি হোটেলে নিজের সঙ্গীর সঙ্গে ছিলেন নির্যাতিতা, তখনই ওই যুবতী ও তাঁর প্রেমিকের উপর চড়াও হয় অভিযুক্তরা। মহিলা জানান, তাঁকে জোর করে হোটেল থেকে তুলে নিয়ে গিয়ে নিগ্রহ করা হয়। পরে একটি লজের কাছে ফেলে রেখে যায় অভিযুক্তরা। ওই লজের কর্মীরাই বিষয়টি পুলিশকে জানান ১০ জানুয়ারি।

পুলিশ এই ঘটনায় গণধর্ষণের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে। পুলিশ তদন্ত করে আরও ভিডিও পায়, যেখানে দেখা গিয়েছে অভিযুক্তদের কীভাবে অপহরণ ও হামলা করা হয়েছে। পাশাপাশি, জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন পূর্বেও নারী নিগ্রহ ও হাঙ্গাল গ্রামে ‘নৈতিক সন্ত্রাস’-এর সঙ্গে জড়িত ছিল।

যদিও এই জামিন-পরবর্তী বিজয় মিছিল নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি, প্রশাসন জানিয়েছে প্রয়োজন হলে ভিডিওর সত্যতা যাচাই করে স্বতঃপ্রণোদিত মামলা করা হবে।

এই ঘটনায় রাজ্যজুড়ে ছড়িয়েছে ক্ষোভ। গণধর্ষণের মতো অপরাধে যুক্ত মানুষজনকে নিয়ে প্রকাশ্যে এভাবে উদযাপন করাকে লজ্জাজনক ও বিচার ব্যবস্থার প্রতি অসম্মান হিসেবেই দেখছেন অনেকে। প্রশাসনের ভূমিকা এবং সামাজিক সংবেদনশীলতা নিয়েও উঠছে বড় প্রশ্ন। 


```