Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'ওকে আমি ভালবাসি! ধর্ষণের অভিযোগ মিথ্যে', থানায় গিয়ে মায়ের কীর্তি ফাঁস করল মেয়ে

অভিযোগ, মেয়েকে মেরে শরীরে কালশিটে দাগ ফেলে দেওয়ার পর মা চেয়েছিলেন, মেয়ে তার প্রেমিকের বিরুদ্ধেই থানায় মিথ্যে ধর্ষণের মামলা দায়ের করুক! না হলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।

'ওকে আমি ভালবাসি! ধর্ষণের অভিযোগ মিথ্যে', থানায় গিয়ে মায়ের কীর্তি ফাঁস করল মেয়ে

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 21 May 2025 21:04

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। পরে পুলিশি মধ্যস্থতায় বাড়ি ফিরলেও সম্পর্কের কথা মানতে চায়নি মা। অভিযোগ, মেয়েকে মেরে শরীরে কালশিটে দাগ ফেলে দেওয়ার পর মা চেয়েছিলেন, মেয়ে তার প্রেমিকের বিরুদ্ধেই থানায় মিথ্যে ধর্ষণের মামলা (False rape case) দায়ের করুক! না হলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।

হরিহরপাড়া থানার ঘটনা। নাবালিকা মেয়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই নাবালিকার মা গেনুফা বিবি ও কাকু গাফফার খানকে গ্রেফতার করেছে পুলিশ। 

থানায় দাঁড়িয়ে নাবালিকা বলেন, "মা ও কাকু জোর করে থানায় নিয়ে এসে প্রেমিকের বিরুদ্ধে মিথ্যে ধর্ষণের মামলা করাতে চেয়েছিল। থানায় আসার পর পুলিশ আমার প্রেমিককেও ধরে আনে। এরপরই আইসিকে আমি সত্যিটা বলি। যে ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি। মা মারধর করেছে।"

নাবালিকার আরও অভিযোগ, "মা চেয়েছিল, প্রেমিকের সঙ্গে যেন সম্পর্ক না রাখি। পরিবর্তে মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করি। তাতে রাজি না হওয়াতেই মা এই চক্রান্ত করেছিল। পুলিশ সাহায্য করায় সেটা থেকে রক্ষা পেলাম। আমি চাই, এই ঘৃণ্য ষড়যন্ত্রের জন্য মা ও কাকু শাস্তি পাক।" 

পুলিশ জানিয়েছে, মেয়ের অভিযোগের ভিত্তিতে তার মা ও কাকুকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত মা ও কাকুর কঠোরতম শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।


```