Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বেটি বাঁচাও এর আসল ছবি?’ কুলদীপ সেঙ্গরের জামিনে বিজেপির নীরবতা নিয়ে তোপ দাগলেন অভিষেক

তাঁর বক্তব্য, 'যখন দোষী সাব্যস্ত ধর্ষকেরা স্বচ্ছন্দে মুক্তি পায় এবং ক্ষমতাসীন শিবিরের নেতারা ভুক্তভোগীদের হেয় করেন, তখন সমাজের কাছে তা কেবল লজ্জার নয়, ন্যায়বিচারের অপেক্ষায় থাকা প্রতিটি পরিবারকেই ব্যর্থতার মুখে ঠেলে দেয়'।

‘বেটি বাঁচাও এর আসল ছবি?’ কুলদীপ সেঙ্গরের জামিনে বিজেপির নীরবতা নিয়ে তোপ দাগলেন অভিষেক

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 December 2025 16:47

দ্য ওয়াল ব্যুরো: নারী-নিরাপত্তা ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ‘দ্বিমুখী অবস্থান’ এর অভিযোগে ফের সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার টুইটার-এ করা একটি পোস্টে উত্তরপ্রদেশের উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গরের (Kuldeep Sengar) জামিন প্রসঙ্গ সামনে এনে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে নির্যাতিতা সম্পর্কে কটাক্ষকারী বিজেপি-সহযোগী (BJP) দলের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক।

পোস্টে অভিষেক লিখেছেন, “ধর্ষণের অভিযোগে দোষী বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গরকে জামিন দেওয়া হয়েছে। ধর্ষিতা ও তাঁদের পরিবারকে নিয়ে প্রকাশ্যে উপহাস করছেন বিজেপির মিত্রদলীয় মন্ত্রীরা। অথচ সর্বত্র নীরব বিজেপির শীর্ষ নেতৃত্ব। এটাই আজ ‘বেটি বাঁচাও’-র বাস্তবতা।”

তাঁর বক্তব্য, 'যখন দোষী সাব্যস্ত ধর্ষকেরা স্বচ্ছন্দে মুক্তি পায় এবং ক্ষমতাসীন শিবিরের নেতারা ভুক্তভোগীদের হেয় করেন, তখন সমাজের কাছে তা কেবল লজ্জার নয়, ন্যায়বিচারের অপেক্ষায় থাকা প্রতিটি পরিবারকেই ব্যর্থতার মুখে ঠেলে দেয়'।

রাজনৈতিক মহলের একাংশের মত, আসন্ন নির্বাচনী সমীকরণের প্রেক্ষিতে নারী-নিরাপত্তা ইস্যুতে বিজেপির ‘দ্বিমুখী অবস্থান’কে সামনে আনতেই এই সরাসরি আক্রমণ অভিষেকের। তৃণমূলের অভিযোগ, নারীর সুরক্ষা নিয়ে স্লোগান দেওয়া হলেও বিজেপি-শাসিত রাজ্যগুলিতে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় শাসকদলের প্রতিনিধিদের ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়ছে।

যদিও এই বিষয়ে এখনও বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অভিষেকের এই মন্তব্য ঘিরে তৃণমূল–বিজেপি পালটা-তরজা আরও উত্তপ্ত হবে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে চাকরি দেওয়ার কথা বলে ডেকে এনে উন্নাওয়ের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে উত্তরপ্রদেশের বাঙ্গেরমউ কেন্দ্রের চার বারের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গর এবং তাঁর সহযোগী শশী সিংয়ের বিরুদ্ধে। দীর্ঘ তদন্তের পর নিম্ন আদালত সেঙ্গরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে সম্প্রতি দিল্লি হাইকোর্ট সেই নির্দেশ বাতিল করে তাঁর জামিন মঞ্জুর করেছে। আর সেই সিদ্ধান্তই নতুন করে উস্কে দিয়েছে রাজনৈতিক বিতর্ক।


```