Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

'আঙুল উঁচিয়ে কথা বলেছেন', জ্ঞানেশ কুমারের আচরণে ক্ষুব্ধ অভিষেক মনে করান তাঁরা 'নির্বাচিত'

বুধবারের বৈঠকের পরই ভোটার তালিকা ইস্যুতে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, অন্যান্য দল যেটা ধরতে পারেনি সেটা তৃণমূল ধরেছে - চুরি ইভিএমে নয়, হচ্ছে ভোটার তালিকায়।

'আঙুল উঁচিয়ে কথা বলেছেন', জ্ঞানেশ কুমারের আচরণে ক্ষুব্ধ অভিষেক মনে করান তাঁরা 'নির্বাচিত'

জ্ঞানেশ কুমার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 31 December 2025 17:53

দ্য ওয়াল ব্যুরো: বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে (ECI) রাজ্যের এসআইআর (SIR) সংক্রান্ত ইস্যুতে বৈঠক করতে গেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। সেই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) খারাপ আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। সাংবাদিক বৈঠক (Press Conference) করে অভিষেক বলেন, তাঁর দিকে আঙুল তুলে কথা বলেছেন জ্ঞানেশ কুমার।

বাংলায় এক কোটির বেশি ভোটারের অসঙ্গতি রয়েছে বলে তথ্য উঠে এসেছে। এরা কারা, মূলত এই প্রশ্নের উত্তর পেতেই দিল্লিতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। একইভাবে, তালিকায় ক’জন রোহিঙ্গা (Rohingya) বা বাংলাদেশি (Bangladeshi) রয়েছে, তারও নথি প্রকাশ করতে হবে বলে দাবি ছিল তাঁর। কিন্তু কমিশনের সঙ্গে বৈঠকের পর অভিষেক স্পষ্ট বলেন, অন্তত ১০ বিষয়ে আলোচনা হলেও ২-৩টি বিষয় ছাড়া কোনও প্রশ্নের মন মতো উত্তর পাননি তাঁরা। এরপরই কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু করে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক।

তৃণমূল সাংসদ (TMC MP) বলেন, বাকি কমিশনারদের সঙ্গে কথা বলতেই দেননি জ্ঞানেশ কুমার। শুধু তাই নয়, মেজাজ হারিয়ে তাঁর দিকে আঙুল তুলে কথাও বলেন তিনি! এর আচরণের পাল্টা তিনি বলেন - তাঁরা নির্বাচিত (Elected), তাঁদের মতো মনোনীত (Nominated) নন। তাই তাঁদের সঙ্গে কথা বলতে গেলে আঙুল নামিয়ে কথা বলতে হবে। অভিষেকের চ্যালেঞ্জ, তিনি মিথ্যে বলে থাকলে কমিশন বৈঠকের ভিডিও ফুটেজ প্রকাশ করুক।

বুধবারের বৈঠকের পরই ভোটার তালিকা ইস্যুতে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, অন্যান্য দল (Opposition) যেটা ধরতে পারেনি সেটা তৃণমূল ধরেছে - চুরি ইভিএমে নয়, হচ্ছে ভোটার তালিকায় (Voter List)।

অভিষেক বলেন, ''মহারাষ্ট্রে, হরিয়ানা, বিহারে, দিল্লিতে ভুলগুলি ধরতে পারেনি কংগ্রেস, আরজেডি, আম আদমি পার্টি। সব জায়গায় বিজেপি ৮৮ শতাংশের স্ট্রাইক রেটে জিতেছে, এটা কোনও কাকতালীয় ঘটনা নয়। এটা হয়েছে কারণ ভোটার তালিকায় (Voter List) চুরি হয়েছে এবং তা করা হয়েছে নির্বাচন কমিশনের দ্বারা।'' তৃণমূল সাংসদের বক্তব্য, কোন সফটওয়্যার ব্যবহার করে এইসব কাজ করা হচ্ছে, তা খতিয়ে দেখা উচিত।


```