Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

হাসপাতাল থেকে ছুটি, এখনই কলকাতায় ফিরছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়, থাকবেন দিল্লির বাসভবনে

অগ্ন্যাশয়ের জটিল সমস্যার কারণে প্রথমে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly Health Update)। সেখানে শরীর থেকে অতিরিক্ত তরল পদার্থ অপসারণের পর কিছুটা সাড়া দিলেও, পরে পরিবারের সদস্য ও বিজেপি নেতৃত্বের সিদ্ধান্তে তাঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়। 

হাসপাতাল থেকে ছুটি, এখনই কলকাতায় ফিরছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়, থাকবেন দিল্লির বাসভবনে

ছবি- গুগল

শেষ আপডেট: 2 July 2025 07:19

দ্য ওয়াল ব্যুরো: শারীরিক অবস্থার উন্নতির পর অবশেষে দিল্লির এইমস (AIIMS) হাসপাতাল থেকে ছাড়া পেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly Health Update)। মঙ্গলবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছেন। যদিও চিকিৎসকদের পরামর্শে তিনি এখনই কলকাতায় ফিরছেন না। আপাতত দিল্লির বাসভবনেই ক'দিন বিশ্রামে থাকবেন সাংসদ।

অগ্ন্যাশয়ের জটিল সমস্যার কারণে প্রথমে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly Health Update)। সেখানে শরীর থেকে অতিরিক্ত তরল পদার্থ অপসারণের পর কিছুটা সাড়া দিলেও, পরে পরিবারের সদস্য ও বিজেপি নেতৃত্বের সিদ্ধান্তে তাঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়। সেখানেই বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু হয়। সূত্রের খবর, এইমসেও পুনরায় শরীর থেকে ফ্লুইড বের করা হয়েছে।

গত সপ্তাহেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly Health Update) শারীরিক অবস্থার উন্নতি সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির এক নেতা। জানানো হয়েছিল, আইসিইউ থেকে তাঁকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এরপর শনিবার দিল্লিতে এইমসে গিয়ে সাংসদের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাক্ষাৎ শেষে তিনি জানান, অভিজিৎবাবুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এক্স হ্যান্ডেলে একটি ছবিও শেয়ার করেন তিনি।

প্রসঙ্গত, বিজেপি নেতৃত্বের একাংশ সূত্রে খবর, দলের সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং মন্ত্রী কিরেন রিজিজু নিয়মিত খবর নিচ্ছেন। লোকসভার স্পিকার ওম বিড়লার দফতর থেকেও প্রতিদিন এইমসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি, লোকসভার সচিবালয়ও হাসপাতালের সঙ্গে সরাসরি সংযোগে রয়েছে।

আপাতত দিল্লিতেই বাসভবনে বিশ্রামে থাকবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিকিৎসকদের অনুমতি পেলেই তিনি কলকাতায় ফিরে আসবেন বলে জানা গিয়েছে দলীয় সূত্রে।


```