Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মকর সংক্রান্তিতে কর্নাটকে চাইনিজ মাঞ্জায় মৃত্যু বাইক আরোহীর, জখম অবস্থাতেই মেয়েকে ফোন

কর্নাটকের বিদর জেলায় নাইলনের ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হল ওই মোটরসাইকেল আরোহীর।

মকর সংক্রান্তিতে কর্নাটকে চাইনিজ মাঞ্জায় মৃত্যু বাইক আরোহীর, জখম অবস্থাতেই মেয়েকে ফোন

সঞ্জুকুমার হোসামানি (৪৮)।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 14 January 2026 15:36

দ্য ওয়াল ব্যুরো: মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি ওড়ানোর উৎসবের বলি এক প্রৌঢ় বাইকার। এবারেও প্রাণ কেড়ে নিল ঘুড়ির মাঞ্জা। কর্নাটকের বিদর জেলায় নাইলনের ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হল ওই মোটরসাইকেল আরোহীর। পুলিশ জানিয়েছে তাঁর নাম, সঞ্জুকুমার হোসামানি (৪৮)। ঘটনাটি ঘটে বিদর জেলার তালামাদাগি ব্রিজ সংলগ্ন রাস্তায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছেরাস্তায় টানটান হয়ে ঝুলে থাকা ঘুড়ির সুতো হঠাৎই হোসামানির গলায় লেগে গভীর ক্ষত হয়। অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত অবস্থায় তিনি বাইক থেকে পড়ে যান।

মৃত্যুর আগে রক্তাক্ত অবস্থাতেই কোনওভাবে মেয়ের নম্বরে ফোন করার চেষ্টা করেন হোসামানি। সেই মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছেযা কার্যত শিউরে ওঠার মতো। এক পথচারী ছুটে এসে কাপড় চেপে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। স্থানীয়রা অ্যাম্বুলেন্স ডেকেছিলেন বলে জানা গেলেওঅভিযোগ— অ্যাম্বুলেন্স পৌঁছতে দেরি হওয়ায় ততক্ষণে মৃত্যু হয় হোসামানির।

মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগসময়মতো চিকিৎসা মিললে হয়তো প্রাণ বাঁচানো সম্ভব ছিল। অ্যাম্বুলেন্সের দেরিকেই মৃত্যুর জন্য দায়ী করেছেন তাঁরা। ঘটনার পর তালামাদাগি ব্রিজ সংলগ্ন এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় ও স্থানীয় মানুষজন। নাইলনের ঘুড়ির সুতো বা তথাকথিত ‘চাইনিজ মাঞ্জা’ ব্যবহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং জরুরি পরিষেবা ব্যবস্থার উন্নতির দাবি তোলা হয়।

এ ঘটনায় মান্না একহেল্লি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছেগোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্যনাইলনের ঘুড়ির সুতো বহু বছর ধরেই দেশের বিভিন্ন প্রান্তে মৃত্যুর কারণ হয়ে উঠেছে। সোমবারই মধ্যপ্রদেশের ইন্দোরে রঘুবীর ধাকার (৪৫) নামে এক ব্যক্তির গলা কেটে মৃত্যু হয়েছে ঘুড়ির প্রাণঘাতী মাঞ্জায়। দিল্লিতেও একের পর এক এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
২০২৫ সালের জুলাইয়ে উত্তর দিল্লির রানি ঝাঁসি ফ্লাইওভারে স্কুটার চালানোর সময় ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হয় ২২ বছরের ব্যবসায়ী যশ গোস্বামীর।
২০২২ সালে হায়দরপুর ফ্লাইওভারে একই কারণে প্রাণ হারান এক বাইক আরোহী।

২০২৩ সালের জুলাইয়ে পশ্চিম দিল্লির পশ্চিম বিহারে ঘুড়ির সুতোয় মৃত্যু হয় মাত্র সাত বছরের এক শিশুর।

প্রশাসনের তরফে মাঝেমধ্যেই অভিযান চালিয়ে ঘাতক ঘুড়ির সুতো বাজেয়াপ্ত করা হলেওবারবার ঘটে চলা মৃত্যুর ঘটনা স্পষ্ট করে দিচ্ছে— এই পদক্ষেপ যথেষ্ট নয়।


```