Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

খুন-ডাকাতির অভিযোগ, মাথার দাম ছিল ৫০ হাজার! উত্তরপ্রদেশে ‘এনকাউন্টার’-এ নিহত দুষ্কৃতী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বুধনা, তিতাবি এবং শাহপুর থানার যৌথ বাহিনী একটি নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে অভিযান চালায়। সেই সময়ই অভিযুক্ত পুলিশের উপর গুলি চালায় বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হয় আমজাদ।

খুন-ডাকাতির অভিযোগ, মাথার দাম ছিল ৫০ হাজার! উত্তরপ্রদেশে ‘এনকাউন্টার’-এ নিহত দুষ্কৃতী

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 February 2026 11:13

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মুজফফরনগরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে (Uttar Pradesh Encounter) মৃত্যু হল এক দুষ্কৃতীর। তাঁর মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। বৃহস্পতিবারের ওই অভিযানে নিহত ব্যক্তির নাম আমজাদ। হরসাউলি গ্রামের বাসিন্দা এই অভিযুক্তের বিরুদ্ধে খুন, ডাকাতি থেকে শুরু করে একাধিক মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ (UP Police Encounter)।

জেলা পুলিশের শীর্ষকর্তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই আমজাদ পলাতক ছিল। উত্তরপ্রদেশ ছাড়াও দিল্লি, রাজস্থান, বিহার এবং উত্তরাখণ্ড - এই পাঁচ রাজ্যে তাঁর বিরুদ্ধে প্রায় ৪০টি ফৌজদারি মামলা নথিভুক্ত রয়েছে। সম্প্রতি বুধনা থানায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারায় দায়ের হওয়া দু’টি মামলাতেও সে অভিযুক্ত ছিল। তাঁকে গ্রেফতারের জন্য সাহারানপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বুধনা, তিতাবি এবং শাহপুর থানার যৌথ বাহিনী একটি নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে অভিযান চালায়। সেই সময়ই অভিযুক্ত পুলিশের উপর গুলি চালায় বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হয় আমজাদ।

গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত বুধনা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন এক শীর্ষ পুলিশ আধিকারিক।

এনকাউন্টারের সময় পুলিশের দুই কর্মীও জখম হন। সাব-ইন্সপেক্টর সন্দীপ কুমার এবং কনস্টেবল ইশফাক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, আমজাদ কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত ছিল। খুন, খুনের চেষ্টা, সশস্ত্র ডাকাতি, বেআইনি অস্ত্র রাখা এবং মাদক সংক্রান্ত অপরাধে তার জড়িত থাকার প্রমাণ রয়েছে। মুজফফরনগর, গাজিয়াবাদ, নয়ডা, দিল্লি, হরিদ্বার, রাজস্থানের চুরু, বিহারের গোপালগঞ্জ এবং বিজনৌরে তার বিরুদ্ধে একাধিক মামলা চলছিল।

ঘটনার পর আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। এনকাউন্টার সংক্রান্ত দফতরীয় তদন্ত এবং অন্যান্য প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


```