Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

দিল্লিতে বুরারি কাণ্ডের ছায়া! একই পরিবারের ৫ জনের রহস্যমৃত্যু

পুলিশের প্রাথমিক অনুমান, চারজনকে খুন করে একজন আত্মহত্যা করেছেন। 

দিল্লিতে বুরারি কাণ্ডের ছায়া! একই পরিবারের ৫ জনের রহস্যমৃত্যু

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 September 2024 11:29

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বুরারি কাণ্ডের কথা কে ভুলতে পেরেছেন। এখনও অনেকের গায়ে কাঁটা দেয় সেই ঘটনা শুনলে। দেশের রাজধানীতে আবার সেই বুরারি কাণ্ডের ছায়া দেখা গেল। এবার দিল্লির বসন্তকুঞ্জে একই পরিবারের ৫ সদস্যের দেহ উদ্ধার হল। পুলিশের প্রাথমিক অনুমান, চারজনকে খুন করে একজন আত্মহত্যা করেছেন। 

যে ৫ জনের দেহ উদ্ধার হয়েছে তারা হলেন হীরালাল শর্মা (৪৬) এবং তাঁর চার মেয়ে নীতু (২৬), নিক্কি (২৪), নীরু (২২) এবং নিধি (২০)। পুলিশ মনে করছে, হীরালাল চার মেয়েকে খুন করে আত্মহত্যা করেছেন। যদিও মেয়েদের কারও শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। কিন্তু পুলিশ এই ঘটনার তদন্ত করতে গিয়ে কিছুটা অবাকই হয়েছে। কারণ হীরালালের ঘর থেকে বিষের প্যাকেট ছাড়াও অন্যরকম গন্ধ পাওয়া গেছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। 

পুলিশ জানতে পরেছে, বিগত বেশ কয়েকদিন ধরেই হীরালালরা যে ফ্ল্যাটে থাকতেন তা বন্ধ ছিল। কাউকেই ফ্ল্যাট থেকে বেরতে বা ঢুকতে দেখা যায়নি। এরপরই প্রতিবেশীরা ফ্ল্যাটের ভিতর থেকে বিশ্রী গন্ধ পেতে শুরু করেন। তারপরই তাঁরা পুলিশকে খবর দিয়েছিলেন। দরজা ভেঙে সকলের দেহ উদ্ধার করা হয়। 

একটি ঘর থেকে সকলের দেহ উদ্ধার হয়নি। হীরলালের মৃতদেহ একটি ঘরে পাওয়া গেছে, তার পাশের ঘরে অন্য চারজনের। এতেই পুলিশ মনে করছেন, হীরালাল আগে খুন করে পরে আত্মহত্যা করেছেন। তবে বুরারি কাণ্ডের মতো এটিও ধর্মীয় কুসংস্কারের কারণে খুন-আত্মহত্যা কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে পারেনি এখনও। অনুমান, মানসিক অবসাদ থেকেও এই ঘটনা ঘটতে পারে। 

হীরালাল পেশায় কাঠের মিস্ত্রি ছিলেন। তাঁর চার কন্যার মধ্যে দু’জন (নীরু এবং নিধি) বিশেষ ভাবে সক্ষম। স্ত্রী অনেক আগেই ক্যানসারে প্রয়াত হয়েছেন। পরিবারে চরম আর্থিক কষ্ট ছিল বলেও জানতে পেরেছে পুলিশ। সেই প্রেক্ষিতে হতাশাগ্রস্ত হয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন হীরালাল, এমনটাই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৮ সালে দিল্লির বুরারিতে ধর্মীয় কুংস্কারের কারণে একই পরিবারের ১১ জন আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনা নিয়ে নেটফ্লিক্সে সিরিজও রয়েছে। 


```