Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পাঞ্জাবে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দেওয়াল চাপা পড়ে মৃত ৫, ঝলসে গেলেন ২৭ জন

পাঞ্জাবের বাজি (Punjab Fire Cracker Factory) তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু পাঁচ জনের। আগুনে ঝলসে গিয়েছেন ২৭ জন। আহতদের ভাটিন্ডা এইমস হাসপাতালে (AIIMS) ভর্তি করানো হয়েছে। মুক্তসারের সাহিব এলাকার ওই দোতলা বাজি কারখানার পুরোটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে।

পাঞ্জাবে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দেওয়াল চাপা পড়ে মৃত ৫, ঝলসে গেলেন ২৭ জন

পাঞ্জাবের বাজি কারখানায় বিস্ফোরণ

শেষ আপডেট: 30 May 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের বাজি (Punjab Fire Cracker Factory) তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু পাঁচ জনের। আগুনে ঝলসে গিয়েছেন ২৭ জন। আহতদের ভাটিন্ডা এইমস হাসপাতালে (AIIMS) ভর্তি করানো হয়েছে। মুক্তসারের সাহিব এলাকার ওই দোতলা বাজি কারখানার পুরোটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার রাত একটা নাগাদ সিংঘেওয়ালা-ফুতুহিওয়ালা গ্রামের ওই কারখানায় রাতের শিফটে কাজ চলছিল। স্থানীয় ঠিকাদার রাজ কুমারের অধীনে কাজ করছিলেন শ্রমিকরা। রাজের বাড়ি উত্তরপ্রদেশের হাথরসে। কারখানার মালিক তারসেম সিং ও ঠিকাদার রাজুর খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ।

হরিয়ানা সীমান্তের কাছে পাঞ্জাবের ওই কারখানায় মূলত আতশবাজি উৎপাদন এবং প্যাকেজিংয়ের কাজ হত। আচমকা বিস্ফোরণে মৃত্যু হয় পাঁচ পরিযায়ী শ্রমিকের। মুক্তসারের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অখিল চৌধুরী ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অগ্নিকাণ্ডের কারণে নয়, বিস্ফোরণের অভিঘাতে কারখানা ভবন ভেঙে পড়ার কারণেই মৃত্যু হয়েছে তাঁদের।

লাম্বির ডিএসপি যশপাল সিং জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছয়। এখনও উদ্ধারকাজ চলছে। বাজি কারখানার মালিকের কাছে বৈধ কাগজপত্র ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


```