Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

গুরুগ্রামে ভয়াবহ দুর্ঘটনা! জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা থারের, নিহত ৫

দুর্ঘটনাগ্রস্তদের হাতে একটি পাবের ব্যান্ড পাওয়া গিয়েছে, যা থেকে অনুমান করা হচ্ছে তাঁরা সম্ভবত রাতভর পার্টিতে ছিলেন, সেখান থেকেই ফিরছিলেন।

গুরুগ্রামে ভয়াবহ দুর্ঘটনা! জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা থারের, নিহত ৫

দুর্ঘটনাগ্রস্ত থার গাড়ি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 September 2025 12:30

দ্য ওয়াল ব্যুরো: গুরুগ্রামের জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় (Gurugram National Highway accident) প্রাণ গেল পাঁচজনের। শনিবার ভোররাত সাড়ে চারটায় এনএইচ-৪৮ নম্বর জাতীয় সড়কে একটি থার গাড়ি দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে (Gurugram Thar car accident)। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন মহিলা ও দুই পুরুষ যাত্রী। গুরুতর আহত হন আরও একজন, তাঁকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ও আহতরা সবাই উত্তরপ্রদেশ থেকে গুরুগ্রামে কাজের উদ্দেশ্যে এসেছিলেন। তাঁদের হাতে একটি পাবের ব্যান্ড পাওয়া গিয়েছে, যা থেকে অনুমান করা হচ্ছে তাঁরা সম্ভবত রাতভর পার্টিতে ছিলেন, সেখান থেকেই ফিরছিলেন। দুর্ঘটনাটি ঘটে ঝর্সা চৌকের কাছে এক্সিট ৯-এর সামনে।

দুর্ঘটনার ভয়াবহতা এতটাই প্রবল ছিল যে থার গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। ধ্বংসাবশেষ এবং দেহাংশ ১০০ মিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গুরুগ্রাম পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের রায়বেরেলির প্রতিষ্ঠা মিশ্র, বুলন্দশহরের কপিল শর্মা, আগ্রার আদিত্য প্রতাপ সিং, এবং হরিয়ানার সোনিপতের গৌতম।

প্রসঙ্গত, এর আগেও গুরুগ্রামে প্রায় একই রকম ভয়াবহ এক দুর্ঘটনায় দুই পড়ুয়ার মৃত্যু হয়েছিল। গত বছর এক গাড়ি লেন পরিবর্তনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে টায়ার ফেটে যায় গাড়িটির। ফলে অন্য গাড়ি ও মোটরসাইকেলে ধাক্কা মেরে প্রাণ কেড়ে নেয় দুই তরুণের এবং গুরুতর জখম হন আরও তিনজন।

গুরুগ্রামে বারবার এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সাধারণ মানুষের মনে বড়সড় আতঙ্ক তৈরি করছে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, দ্রুতগতি ও অসতর্ক ড্রাইভিং-ই এই ধরনের দুর্ঘটনার মূল কারণ।


```