Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

৪১ বছর পর মহাকাশে ভারতের শুভাংশু, উড়ান দেখে কেঁদে ফেললেন মা! আবেগে ভাসছে গোটা দেশ

বুধবারের দৃশ্য যেন দেশের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার মহাকাশ অভিযানের সেই মুহূর্তের পুনরাবৃত্তি। দীর্ঘ ৪১ বছর আগে রুশ মহাকাশযানে পাড়ি দিয়েছিলেন তিনিও। 

৪১ বছর পর মহাকাশে ভারতের শুভাংশু, উড়ান দেখে কেঁদে ফেললেন মা! আবেগে ভাসছে গোটা দেশ

ছবি- দ্য ওয়াল

শেষ আপডেট: 26 June 2025 14:04

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করলেন বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। বুধবার, দীর্ঘ ৪১ বছর পরে ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছেন তিনি। যা দেখে স্বভাবতই উচ্ছ্বসিত তাঁর মা আশা শুক্লা। ছেলের জন্য গর্বিত প্রৌঢ়া মহাকাশে যাওয়ার লাইভ দেখে খুশি আর আবেগ ধরে রাখতে পারেননি। কেঁদে ফেলেন নিজের অজান্তেই। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 'ওকে এত দূর পৌঁছতে দেখে চোখে জল এসে গেল। এটা খুশির কান্না। কখনও কখনও আনন্দে ভেসেও মানুষ কাঁদে।'

বুধবারের দৃশ্য যেন দেশের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার মহাকাশ অভিযানের সেই মুহূর্তের পুনরাবৃত্তি। দীর্ঘ ৪১ বছর আগে রুশ মহাকাশযানে পাড়ি দিয়েছিলেন তিনিও। এবার ইতিহাস গড়লেন গ্রুপ ক্যাপ্টেন শুক্লা।

শুভাংশুর দিদি, নিধি মিশ্র জানান, উৎক্ষেপণের আগে ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর। বলেন, 'দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষের চোখ আমাদের দিকে ছিল। আমি ওকে বলেছিলাম, আমরা খুবই গর্বিত। এ এক অভাবনীয় মুহূর্ত আমাদের পরিবারের জন্য। এমন কিছু যে কোনওদিন ঘটতে পারে, ভাবতেও পারিনি। কিন্তু সেটাই আজ বাস্তব। ও এখন মহাকাশে।'

উৎক্ষেপণের আগে পরিবারের সঙ্গে কথা বলেন শুক্লা। মাকে জানান খেয়াল রাখতে। বাবাকেও নিজের যত্ন নেওয়ার পরামর্শ দেন। আর তারপর সকলকে গর্বিত করে মহাকাশে পাড়ি দেন।

ছেলে মহাকাশে যাচ্ছে, চিন্তা হয় না? এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে আশাদেবীর বক্তব্য, ঝুঁকি যে এই পেশার অঙ্গ, তা ভাল করেই জানেন তিনি। তবে, এনিয়ে ভাবেন না। কারণ জানেন, শুভাংশু সব সামলে নেবেন।

উৎক্ষেপণের ঠিক ১০ মিনিটের মধ্যেই পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে ড্রাগন স্পেসক্র্যাফ্ট ‘গ্রেস’। তখনই প্রথম প্রতিক্রিয়া দেন ৩৯ বছরের মহাকাশচারী শুভাংশু। বললেন, 'কী দারুণ একটা রাইড ছিল। কাঁধে তেরঙা, আর তাতেই মনে হচ্ছে, আমি একা নই, আমি আপনাদের সবার সঙ্গেই আছি।'

তিনি আরও বলেন, '৪১ বছর পরে আমরা আবার মহাকাশে ফিরেছি... এখন পৃথিবীর চারপাশে ঘুরছি প্রতি সেকেন্ডে ৭.৫ কিমি বেগে। এটা শুধু আমার মহাকাশযাত্রার শুরু নয়, এ হল ভারতের মানব মহাকাশ অভিযানের সূচনা। আমার ইচ্ছা, দেশের প্রত্যেক নাগরিক এই যাত্রার সঙ্গী হোক।'

ড্রাগন মহাকাশযান ‘গ্রেস’ বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছনোর কথা। এখন গোটা দেশ অপেক্ষায় সেই শুভক্ষণ দেখার।
 


```