Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওড়িশায় গরুর পেটে মিলল ৪০ কেজি প্লাস্টিক, বড়সড় অস্ত্রোপচারে কোনও রকমে প্রাণে বাঁচল

জেলার প্রধান ভেটেরিনারি আধিকারিক অঞ্জনকুমার দাস জানান, পাঁচ বছরের ওই গরুটি আপাতত বিপদমুক্ত। অন্তত এক সপ্তাহ তাকে হাসপাতালেই রাখা হবে।

ওড়িশায় গরুর পেটে মিলল ৪০ কেজি প্লাস্টিক, বড়সড় অস্ত্রোপচারে কোনও রকমে প্রাণে বাঁচল

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 September 2025 12:08

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার (Odisha) গঞ্জাম জেলায় এক ভবঘুরে গরুর পেট (Plastic recovered from Cow stomach) থেকে বের হল প্রায় ৪০ কেজি প্লাস্টিক (40 kg Plastic)! সোমবার সরকারি পশু হাসপাতালে (Animal Hospital) দীর্ঘ তিন ঘণ্টার অস্ত্রোপচারের পর গরুটির পেট থেকে পলিথিন-সহ নানা অ-পাচ্য বস্তু বার করেন ভেটেরিনারি চিকিৎসকেরা।

জেলার প্রধান ভেটেরিনারি আধিকারিক অঞ্জনকুমার দাস জানান, পাঁচ বছরের ওই গরুটি আপাতত বিপদমুক্ত। অন্তত এক সপ্তাহ তাকে হাসপাতালেই রাখা হবে।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেন চিকিৎসক সত্যনারায়ণ কর। তিনি বলেন, ‘‘রাস্তায় ফেলে দেওয়া খাবারের সঙ্গে গরুগুলি পলিথিন খেয়ে ফেলে। এর ফলে অন্ত্রে জটিলতা তৈরি হয়। চিকিৎসা না হলে মৃত্যু অনিবার্য।’

হিলপাটনা এলাকা থেকে রবিবার ওই গরুটিকে পশু-অ্যাম্বুলেন্সে হাসপাতালে আনা হয়। কয়েক দিন ধরে পেটব্যথা, মল-মূত্রত্যাগে অসুবিধা এবং ক্রমাগত পেটে লাথি মারার মতো অস্বাভাবিক আচরণ করছিল সে। প্রাথমিক চিকিৎসায় কোনও উন্নতি না হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

গত বছরও একই হাসপাতালে এক ভবঘুরে গরুর পেট থেকে ৩০ কেজি প্লাস্টিক উদ্ধার করেছিলেন পশুচিকিৎসকেরা। পরিবেশকর্মী সুধীর রাউত ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘‘সিল্ক সিটিতে প্লাস্টিক ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা কার্যকর হচ্ছে না।’’ তিনি বেরহামপুর পুরসভাকে আইন কঠোরভাবে প্রয়োগ করার আহ্বান জানান।


```