Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ঝড়ে দিল্লির অদূরে বাড়ি ভেঙে মৃত ৪, বিমানবন্দরের কাছে পড়ে গেল লোহার স্তম্ভ

দিল্লি ও লগোয়া এলাকার পরিস্থিতি বিপর্যয়।

ঝড়ে দিল্লির অদূরে বাড়ি ভেঙে মৃত ৪, বিমানবন্দরের কাছে পড়ে গেল লোহার স্তম্ভ

শেষ আপডেট: 2 May 2025 11:25

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ও লগোয়া এলাকার পরিস্থিতি বিপর্যয়। ঝড়-বৃষ্টিতে জেরবার রাজধানী এবং লাগোয়া উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের বহু এলাকা। 

শুক্রবার সকালে রাজধানী এলাকার দ্বারকায় এক পরিবারের চারজন দেওয়াল চাপা পড়ে নিহত হয়েছেন। তারা মাঠে কাজ করছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে চারজনই সেচের পাম্পঘরে আশ্রয় নেন। ঝড়ের ধাক্কায় সেটি ভেঙে পড়ে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। 

এদিকে, টানা বৃষ্টির জেরে দিল্লির দুই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একর পর এক বিমানের যাত্রা বাতিল করা হচ্ছে। এখন সংখ্যা বেড়ে হয়ের ১৪৪। অসংখ্য বিমানের যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস থেকে অনেকেই আশঙ্কা করছেন, শ-তিনেক বিমান বাতিল হতে পারে। শুক্রবার জনজীবন স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। 

শুধু দিল্লি নয়, রাজধানীর অচলাবস্থার জেরে কলকাতা সহ বহু শহরের বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। সকালে একাধিক রাজধানীগামী বিমান ছাড়েনি। 

বিঘ্নিত ট্রেন-বাসের পরিষেবাও।শহরের বহু এলাকায় জল জমে আছে।


```