Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কেদারনাথ যাত্রা পথে ধস, পাথর চাপা পরে নিহত ৩ তীর্থযাত্রী, আহত ৮

পাথর চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন তীর্থযাত্রী নিহত হয়েছেন। আহতের সংখ্যা আট।

কেদারনাথ যাত্রা পথে ধস, পাথর চাপা পরে নিহত ৩ তীর্থযাত্রী, আহত ৮

কেদারনাথ যাত্রা পথে ধস

শেষ আপডেট: 21 July 2024 11:48

দ্য ওয়াল ব্যুরো: কেদারনাথ যাত্রার একটি রুটে রবিবার বড় ধরনের ধস নামে। তাতে পাথর চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন তীর্থযাত্রী নিহত হয়েছেন। আহতের সংখ্যা আট।

সরকারি সূত্রে জানানো হয়েছে, কেদারনাথগামী রাস্তার চিদওয়াসা এলাকায় রবিবার সকালে এই ঘটনা ঘটে। উঁচু পাহাড় থেকে বড় মাপের পাথর খণ্ড পড়তে শুরু করে। তীর্থযাত্রীরা অনেকেই নিরাপদ যায়গায় সরে যাওয়ার সুযোগ পাননি। রাস্তায় পাথর চাপা পড়েন ১১জন। তাঁদের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন। 

দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। নিহতদের দেহও স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে। 

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী এক্স হ্যান্ডেনে জানিয়েছেন, তিনি নিজে পরিস্থিতি পর্যালোচনা করছেন। রাস্তা থেকে দ্রুত পাথর সরানোর কাজ শুরু হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনে আহতদের হেলিকপ্টারে করে বড় শহরের হাসপাতালে নিয়ে ভর্তি করা হতে পারে।


```