Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

২৮ দিনের রিচার্জ স্ক্যাম, মেয়াদ শেষ হলেও ইনকামিং কল বন্ধ করা অনৈতিক, সংসদে সরব রাঘব চাড্ডা

২৮ দিনের রিচার্জ প্ল্যানকে ‘স্ক্যাম’ বলে আক্রমণ রাঘব চাড্ডার। মেয়াদ শেষ হলেই ইনকামিং কল বন্ধ করে দেওয়া অনৈতিক বলেও সংসদে সরব আপ সাংসদ।

২৮ দিনের রিচার্জ স্ক্যাম, মেয়াদ শেষ হলেও ইনকামিং কল বন্ধ করা অনৈতিক, সংসদে সরব রাঘব চাড্ডা

রাঘব চাড্ডা

গার্গী দাস

শেষ আপডেট: 11 March 2026 16:17

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল রিচার্জ (Mobile Recharge) ব্যবস্থা নিয়ে সংসদে সরব হলেন আপ (AAP) সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। প্রিপেড গ্রাহকদের (Prepaid Customers) সঙ্গে অন্যায় করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। বিশেষ করে রিচার্জের মেয়াদ শেষ হয়ে গেলে ইনকামিং কল (Incoming Call) বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন।

সংসদে বিষয়টি উত্থাপনের পর সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্ম এক্সে (X) পোস্ট করে চাড্ডা জানান, রিচার্জ শেষ হয়ে গেলে আউটগোয়িং কল (Outgoing Call) বন্ধ হওয়া স্বাভাবিক। কিন্তু ইনকামিং কল বন্ধ করে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। তাঁর কথায়, “রিচার্জের মেয়াদ শেষ হলেই কেউ আর ফোন করতে পারে না। এমনকি গুরুত্বপূর্ণ ওটিপি (OTP) বা জরুরি বার্তাও ফোনে পৌঁছায় না। জরুরি পরিস্থিতিতে মানুষ কার্যত অসহায় হয়ে পড়েন।”

এই প্রসঙ্গে তিনি টেলিকম সংস্থাগুলির রিচার্জ ব্যবস্থার আরেকটি দিক নিয়েও প্রশ্ন তোলেন। বর্তমানে প্রচলিত ২৮ দিনের রিচার্জ প্ল্যান (28-Day Recharge Plan)-কে তিনি সরাসরি ‘স্ক্যাম’ বলে আখ্যা দেন। তাঁর দাবি, এক বছরে ১২ মাস থাকলেও ২৮ দিনের প্ল্যানের কারণে গ্রাহকদের বছরে ১৩ বার রিচার্জ করতে হয়।

তিনি বলেন, “২৮ দিনের প্ল্যান আসলে একটি কৌশল। ২৮ দিন করে ১৩ বার রিচার্জ করলে মোট ৩৬৪ দিন হয়। ফলে বছরে কার্যত একটি অতিরিক্ত রিচার্জ করতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা।” তাঁর মতে, রিচার্জের মেয়াদ আদর্শভাবে ক্যালেন্ডার মাস (Calendar Month) অনুযায়ী ৩০ বা ৩১ দিন হওয়া উচিত।

বর্তমান সময়ে মোবাইল ফোন (Mobile Phone) আর বিলাসিতা নয়, সাধারণ মানুষের প্রয়োজনীয় পরিষেবা হয়ে উঠেছে। তাই তাঁর মতে, টেলিকম সংস্থাগুলির উচিত গ্রাহকদের সঙ্গে স্বচ্ছ ও ন্যায্য আচরণ করা।

দেশে জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন (Vodafone)-এর মতো জনপ্রিয় টেলিকম সংস্থাগুলি বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান চালু করেছে। এই প্ল্যানগুলিতে ডেটা (Data) ও কলিং (Calling) পরিষেবা দেওয়া হয়। সাধারণত ১.৫ জিবি (1.5 GB), ২.৫ জিবি (2.5 GB) বা ৩.৫ জিবি (3.5 GB) ডেটা প্যাকের বিভিন্ন বিকল্প থাকে।

অন্যদিকে গ্রাহকদের রিচার্জের মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন আগেই একাধিকবার নোটিফিকেশন (Notification) পাঠানো হয়। এসএমএস (SMS) বা অ্যাপের মাধ্যমে রিচার্জ করার জন্যও বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়। তবুও রিচার্জ পদ্ধতির এই কাঠামো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এনিয়ে এর আগেও রাঘব চাড্ডা প্রশ্ন তুলেছেন। এখন দেখার, গ্রাহকদের এই অভিযোগের প্রেক্ষিতে টেলিকম সংস্থাগুলি বা সরকার কোনও পরিবর্তনের পথে হাঁটে কি না।


```