Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ব্যাডমিন্টন খেলতে খেলতেই সব শেষ! ২৫ বছরের তরুণের আকস্মিক মৃত্যুতে ফের আতঙ্ক

রবিবার রাত আটটা নাগাদ নাগোল স্টেডিয়ামে ডাবলস খেলছিলেন রাকেশ। একটি শটের পর ঝুঁকে শাটল কুড়িয়ে নেওয়ার সময় আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ব্যাডমিন্টন খেলতে খেলতেই সব শেষ! ২৫ বছরের তরুণের আকস্মিক মৃত্যুতে ফের আতঙ্ক

ছবি - সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 July 2025 19:41

দ্য ওয়াল ব্যুরো: ফের হার্ট অ্যাটাক (Heart Attack)। ফের অল্পবয়সীর মৃত্যু! এবার ঘটনাস্থল হায়দরাবাদ (Hyderabad)। শহরের নাগোল স্টেডিয়ামে ব্যাডমিন্টন (Badminton) খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ২৫ বছরের তরুণ। মর্মান্তিক এই ঘটনা আবারও আতঙ্ক ছড়িয়েছে সব মহলে। এত কম বয়সে পর পর হার্ট অ্যাটাকের ঘটনায় প্রশ্ন উঠছে।

মৃতের নাম রাকেশ। তিনি কাজ করতেন শহরের এক বেসরকারি সংস্থায়। তাঁর বাড়ি খাম্মাম জেলার তাল্লাডা গ্রামে। বাবা ভেঙ্কটেশ্বরলু তাল্লাডার প্রাক্তন ডেপুটি সরপঞ্চ। এই মৃত্যুর ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল।

তাতে দেখা যাচ্ছে, রবিবার রাত আটটা নাগাদ নাগোল স্টেডিয়ামে ডাবলস খেলছিলেন রাকেশ। একটি শটের পর ঝুঁকে শাটল কুড়িয়ে নেওয়ার সময় আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সহ-খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। একজন খেলোয়াড়কে সিপিআর (চেস্ট কম্প্রেশন) দিতে দেখা যায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

রাকেশ ছিলেন যুবক, কর্মঠ এবং খেলাধুলাতেও সক্রিয়। তা সত্ত্বেও তাঁর আকস্মিক মৃত্যু ফের সামনে এনে দিল তরুণদের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। বিশেষ করে ব্যায়াম বা খেলার মাঠে শারীরিক কসরতের সময়।

চিকিৎসকদের মতে, অনেকেই বুঝতেই পারেন না, তাঁদের হৃদ্‌যন্ত্রে কোনও সুপ্ত সমস্যা রয়েছে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক জীবন চর্চা এবং সময় মতো সতর্কতা নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞেরা। তাঁদের মতে, এ ধরনের ঘটনা প্রতিরোধে সচেতনতা ও প্রাথমিক সতর্কতা অত্যন্ত জরুরি।


```