পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে। তরুণীর অভিযোগ, তাঁকে চাকরির লোভ দেখিয়ে প্রথমে দুই ব্যক্তি গাড়িতে তুলে নেয়। এরপর তাঁকে দূরে একটি নির্জন জায়গায় গিয়ে ধর্ষণ করেন ওই পাঁচ অভিযুক্ত।
.jpg.webp)
ফাইল চিত্র
শেষ আপডেট: 31 August 2025 12:07
দ্য ওয়াল ব্যুরো: ফের ওড়িশা! ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ (Rape Allegation in Odisha)। চাকরির নাম করে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে বলে খবর। তদন্তে নেমে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও তিনজন পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে। তরুণীর অভিযোগ, তাঁকে চাকরির লোভ দেখিয়ে প্রথমে দুই ব্যক্তি গাড়িতে তুলে নেয়। এরপর তাঁকে দূরে একটি নির্জন জায়গায় গিয়ে ধর্ষণ করেন ওই পাঁচ অভিযুক্ত। পুলিশ জানায়, প্রথমে গাড়িতে দু'জন ছিল। পরে আরও তিনজন গাড়িতে উঠে পড়ে।
ঘটনার পর তরুণীকে উদালা ও বালেশ্বর শহরের মধ্যে সংযোগকারী নির্জন একটি রাস্তার ধারে ফেলে চলে যায়। তারপর সেখান থেকে নিজেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশের তরফে জানানো হয়েছে, তরুণীর বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি তিনজনের খোঁজে তল্লাশি চলছে।
গত মাসে ওড়িশায় এক কিশোরীকে রাস্তাব থেকে তুলে নিয়ে গিয়ে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ১৯ জুলাই ওড়িশার পুরী জেলার একটি নদীর চরে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। ৭৫ শতাংশ দগ্ধ অবস্থায় তাকে প্রথমে ভর্তি করা হয় ভুবনেশ্বর AIIMS-এ, পরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দিল্লি AIIMS-এ। শনিবার সেখানেই তার মৃত্যু হয়।
গতমাসেই আরও একটি অভিযোগ ওঠে নারী নির্যাতনের। ওড়িশার জাজপুর জেলায় ১৭ বছরের এক কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে হকি কোচ ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই ওই কিশোরীকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি লজে আটকে রেখে পালাক্রমে যৌন নির্যাতন চালানো হয়।