Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বই থেকে আইএস স্লিপার সেলের ২ সদস্যকে গ্রেফতার করল এনআইএ

বেশ কয়েক মাস ধরে ইন্দোনেশিয়ার জাকার্তায় লুকিয়ে ছিল দুজন। শুক্রবার রাতেই ভারতে ফিরেছিল তারা। 

মুম্বই থেকে আইএস স্লিপার সেলের ২ সদস্যকে গ্রেফতার করল এনআইএ

ফাইল ছবি

শেষ আপডেট: 17 May 2025 11:43

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান সফল হওয়ার পর দেশের মধ্যেও নিরাপত্তায় আরও তৎপরতা বাড়িয়েছে গোয়েন্দারা। জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) ইতিমধ্যে তাঁদের তথ্যের ওপর ভর করে ৬ জঙ্গি নিকেশ করেছে ভারতীয় সেনা (Indian Army)। অন্যান্য একাধিক রাজ্যেও বিভিন্ন অভিযান চলছে প্রতিনিয়ত। তাতেও মিলল সাফল্য। শনিবার মুম্বই বিমানবন্দর থেকে ২ জনকে গ্রেফতার (Arrest) করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ (NIA)। তারা আইএস-এর স্লিপার সেলের (ISIS Sleeper Cell) সদস্য বলে সন্দেহ।

মুম্বইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই দুজনকে পাকড়াও করেছে এনআইএ। ধৃতদের নাম আবদুল্লা ফাইয়াজ শেখ ওরফে ডাইপারওয়ালা এবং তালহা খান। সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে ইন্দোনেশিয়ার জাকার্তায় লুকিয়ে ছিল দুজন। শুক্রবার রাতেই ভারতে ফিরেছিল তারা। গোপনে খবর পেয়ে আগে থেকেই বিমানবন্দরের টার্মিনাল ২-তে ওঁত পেতে ছিলেন গোয়েন্দারা। সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়।

এনআইএ জানিয়েছে, ২০২৩ সালে পুনেতে আইইডি বিস্ফোরক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজে যুক্ত ছিল এই দুজন। মূলত আইএস তাদের এই কাজে পাঠিয়েছিল এবং সেই সময় থেকেই স্লিপার সেল হিসেবে ভারতে কাজ করা শুরু করেছিল তারা। গোটা দেশের নানা জায়গায় বিস্ফোরণের ছক ছিল তাদের। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পরই দেশ ছেড়ে পালিয়ে গেছিল ধৃতরা। শেষে ২ বছর বাদে শুক্রবার রাতে ভারতে ফিরেছিল তারা।

এই দুজন ছাড়াও আরও ৮ জনকে আগে আইএস যোগসূত্রের ভিত্তিতে গ্রেফতার করেছিল এনআইএ। তাদের সকলের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। বাকিদের নাম - মহম্মদ ইমরান খান, মহম্মদ ইউনুস সাকি, আবদুল কাদিম পাঠান, সিমাব নাসিরুদ্দিন কাজি, জুলফিকর আলি, সামিল নাচন, আকিফ নাচন এবং শাহনওয়াজ আলম।

প্রসঙ্গত, শনিবারই অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের সেনাবাহিনী ও চর সংস্থা আইএসআইকে চলতি উত্তেজনার খবরাখবর সরবরাহের অভিযোগে হরিয়ানার এক যুবককে গ্রেফতার করা হয়েছে। যুবক হরিয়ানার কৈঠাল জেলার মস্তগড় চিকা গ্রামের বাসিন্দা। তিনি পিজি ডিপ্লোমা ছাত্র। জিজ্ঞাসাবাদের মুখে তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগাযোগ ছিল। 
 


```