Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Balochistan: শুধু কোয়েটাতেই খবরদারি পাকিস্তানের, স্বাধীন বালোচিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য বালোচ নেতার

৪৭ সালে ভারত স্বাধীনতা পাওয়ার সময়ই বালোচিস্তান (Balochistan) স্বাধীন দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল। যদিও কয়েকমাসের ব্যবধানেই স্বাধীন বালোচিস্তান দখল করে নেয় পাকিস্তান (Pakistan)। 

Balochistan: শুধু কোয়েটাতেই খবরদারি পাকিস্তানের, স্বাধীন বালোচিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য বালোচ নেতার

ফাইল ছবি

শেষ আপডেট: 16 May 2025 20:16

দ্য ওয়াল ব্যুরো: ৪৭ সালে ভারত স্বাধীনতা পাওয়ার সময়ই বালোচিস্তান (Balochistan) স্বাধীন দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল। যদিও কয়েকমাসের ব্যবধানেই স্বাধীন বালোচিস্তান দখল করে নেয় পাকিস্তান (Pakistan)। এবার সরাসরি নিজেদের 'স্বাধীন দেশ' বলে ঘোষণা করলেন, বালোচিস্তানের জাতীয়তাবাদী নেতা মীর ইয়ার বালোচ (Mir Yar Baloch)। তাঁর দাবি জনগণ তাদের জাতীয় রায় দিয়েছে। কাজেই বালোচিস্তান আর পাকিস্তান নয়।

মহম্মদ আলি জিন্নার হাত ধরে যখন স্বাধীন হয় তখন থেকেই বালোচিস্তান নিয়ে অস্বস্তিতে পাকিস্তান। যার শুরুটা কালাত শহরে ইসলামাবাদের দখলদারিতে। বালোচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভূক্ত করার প্রক্রিয়া যেই থেকে শুরু হয়েছে, তখন থেকেই বিদ্রোহ ছড়ায়। গত দু'দশক ধরে যা প্রতিহত করে আসছে বালোচিস্তানের বিদ্রোহীরা।

ভারতের 'অপারেশন সিঁদুর'-এ ধরাশায়ী হওয়ার পর সেই বালোচিস্তান হাতছাড়া। পাকিস্তান দু' টুকরো হয়ে 'স্বাধীন' বালোচিস্তান ঘোষণা করেছেন বালোচ বিদ্রোহের অন্যতম নেতা মীর। এ ব্যাপারে বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ইসলামাবাদ এই অঞ্চলে দশকের পর দশক ধরে অত্যাচার চালাচ্ছে। প্রশ্ন তোলায় গুম করা হয়েছে সাধারণ মানুষকে। যার জন্য মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখন আর বিশ্বকে চুপ করে থাকতে হবে না।

এমন পরিস্থিতিতে বালোচ আমেরিকান কংগ্রেসের মহাসচিব রাজ্জাক বালোচ (Razzak Baloch) এক বিস্ফোরক দাবি করেছেন। বলেছেন, পাকিস্তান আর বালোচের বিশাল অংশের নিয়ন্ত্রণে নেই।

তাঁর কথায় পাকিস্তানি বাহিনী সন্ধ্যার পরেও কোয়েটা ছেড়ে যেতে পারে না। এদিকে নির্বাচিত পাকিস্তানি কর্মকর্তারাও এই পরিস্থিতির কথা স্বীকার করে বলেছেন, নিরাপত্তাহীনতার আশঙ্কায় সেনাবাহিনী বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত টহল দেওয়া এড়িয়ে যাচ্ছে। রাজ্জাক আরও বলেছেন যে, পাকিস্তান এই অঞ্চলের ৭০-৮০ শতাংশের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তিনি বিশ্ব শক্তি, বিশেষ করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বালোচের এই সংগ্রামকে সমর্থন করার আহ্বান জানান।

তিনি বলেন, "ভারত যদি আমাদের সমর্থন করে, তাহলে আমাদের দরজা খুলে যাবে"। সতর্ক করে এও জানিয়ে দেন, সমর্থনে বিলম্ব হলে তা কেবল পাকিস্তানের 'বর্বর সেনাবাহিনী'কে আরও শক্তিশালী করবে, যা বালোচের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলবে।
 


```