উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিং ধামি (Uttarakhand CM Pushkar Singh Dhami) জানিয়েছেন, তিনি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

ভেসে গেছে দেরাদুনে
শেষ আপডেট: 16 September 2025 08:55
দ্য ওয়াল ব্যুরো: অতিবৃষ্টির (Heavy Rain) জেরে দেরাদুনে (Dehradun) ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি। মঙ্গলবার ভোররাতের এই বিপর্যয়ে দু’জন নিখোঁজ (2 missing as heavy rain triggers)। ধ্বংস হয়েছে একাধিক বাড়ি, ভেসে গিয়েছে গাড়ি ও দোকান। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ ও জেলা প্রশাসন।
ঘটনার খবর পেয়েই জেলাশাসক সবিন বনসাল, এসডিএম কুমকুম জোশি-সহ প্রশাসনিক কর্তারা পৌঁছে যান ঘটনাস্থলে। জেলাশাসক নিখোঁজ দুই ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এনডিআরএফ, এসডিআরএফ, পিডব্লিউডি–সহ বিভিন্ন দফতর।

অতিবৃষ্টির কারণে মঙ্গলবার দেরাদুনের সমস্ত স্কুল (শ্রেণি ১ থেকে ১২ পর্যন্ত) বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে তুমুল বৃষ্টির পর ঋষিকেশের চন্দ্রভাগা নদী সকাল থেকেই ফুলে ফেঁপে বইছে। নদীতে জল বাড়ায় হাইওয়ে প্লাবিত হয়ে আটকা পড়েন তিনজন। দ্রুত তাঁদের উদ্ধার করে এসডিআরএফ।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিং ধামি (Uttarakhand CM Pushkar Singh Dhami) জানিয়েছেন, তিনি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সামাজিক মাধ্যমে (Social Media) তিনি লিখেছেন, “সাহস্ত্রধারায় গত রাতে অতিবৃষ্টির ফলে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন, এসডিআরএফ এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে। আমি নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছি।”
পিথোরাগড় জেলায় বড়সড় ভূমিধসের (Land slide) ফলে বন্ধ হয়ে যায় একটি জাতীয় সড়ক। তীব্র যানজট তৈরি হয়েছে। রাস্তা খুলে দেওয়ার জন্য প্রশাসন চেষ্টা চালাচ্ছে।
এপ্রিল থেকে এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৫ জন। আহত ১২৮, নিখোঁজ ৯৪ জন। উধাও বৃষ্টির জেরে মেঘভাঙা ও ভূমিধস দাপট দেখিয়েছে উত্তরকাশীর ধারালি-হরশিল, চামোলির থারালি, রুদ্রপ্রয়াগের চেনাগাড়, পউড়ির সাইনজি, বাগেশ্বরের কাপকোট ও নৈনিতালের একাধিক অঞ্চলে।
গত ১১ সেপ্টেম্বর দেরাদুনে গিয়ে বিপর্যস্ত অঞ্চল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা করেন ১,২০০ কোটি টাকার ত্রাণ প্যাকেজ। এছাড়া মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কোথাও বলা হয়।
এদিন প্রধানমন্ত্রী উদ্ধারকাজে যুক্ত এনডিআরএফ ও এসডিআরএফের কর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে দেখা করে তাঁদের কাজের প্রশংসা করেন।