Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্যা বিধ্বস্ত উত্তরাখণ্ডের পাশে প্রধানমন্ত্রী, ১২০০ কোটির সাহায্য ঘোষণা বৃহস্পতিবার

বন্যা ও ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ডের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি ঘোষণা করলেন ১২০০ কোটির ত্রাণ প্যাকেজ। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা, আহতদের ৫০ হাজার এবং অনাথ শিশুদের জন্য বিশেষ সহায়তা দেওয়া হবে।

 

 বন্যা বিধ্বস্ত উত্তরাখণ্ডের পাশে প্রধানমন্ত্রী, ১২০০ কোটির সাহায্য ঘোষণা বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 11 September 2025 20:00

দ্য ওয়াল ব্যুরো: বন্যা ও ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড। বৃহস্পতিবার পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেরাদুন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। পৌঁছেই প্রধানমন্ত্রী রাজ্যের উদ্ধার ও ত্রাণ কার্যকলাপ নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। তারপরই ঘোষণা করেন ১,২০০ কোটি টাকার আর্থিক সাহায্যের।

উত্তরাখণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবার ও পুনর্বাসনের জন্য এই টাকা খরচ করা হবে বলে জানিয়েছেন তিনি। ত্রাণ হিসেবে কেন্দ্রীয় সরকারের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে।

এ ছাড়া, এই দুর্যোগে যেসব শিশু অনাথ হয়েছে, তাদের জন্য থাকছে বিশেষ সহায়তা। পিএম কেয়ার্স ফর চিলড্রেন প্রকল্পের আওতায় তাদের সম্পূর্ণ সুরক্ষা ও দেখভালের ব্যবস্থা করবে কেন্দ্র।

এ দিন প্রধানমন্ত্রী সরাসরি বিপর্যস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন, তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি, এনডিআরএফ, এসডিআরএফ এবং অন্যান্য স্বেচ্ছাসেবক কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের কাজের প্রশংসা করেন এদিন।

কেন্দ্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য বিশেষ প্রকল্প নেওয়া হবে পিএম আবাস যোজনার মাধ্যমে। ধসে ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা, স্কুল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো পুনর্গঠনে পুরোপুরি সাহায্য করবে কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রীয় দলের সদস্যরা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নেওয়ার কাজ শুরু করেছেন। তাঁদের রিপোর্টের ভিত্তিতে আরও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের বিপর্যস্ত মানুষের ত্রাণ, পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই দুর্দিনে প্রধানমন্ত্রীজির অমূল্য সাহায্যের জন্য সমগ্র রাজ্যের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।'


```