Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

২ মিনিট দেরি হলে আকাশেই ফুরিয়ে যেত বিমানের জ্বালানি! বড় অভিযোগ পুলিশ কর্তার

ফুরিয়ে আসছিল বিমানের জ্বালানি। আর মাত্র ২মিনিট দেরি হলেই আকাশে শেষ হয়ে যেত বিমানের জ্বালানি!

২ মিনিট দেরি হলে আকাশেই ফুরিয়ে যেত বিমানের জ্বালানি! বড় অভিযোগ পুলিশ কর্তার

শেষ আপডেট: 16 April 2024 09:13

দ্য ওয়াল ব্যুরো: ফুরিয়ে আসছিল বিমানের জ্বালানি। আর মাত্র ২মিনিট দেরি হলেই আকাশে শেষ হয়ে যেত বিমানের জ্বালানি! সেক্ষেত্রে ইন্ডিগোর যাত্রাবাহী বিমানে বড়সড় অঘটন ঘটতে পারত বলে মনে করেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (ক্রাইম ব্রাঞ্চ) সতীশ কুমার।

টুইটে এমনই বিস্ফোরক দাবি করেছেন এই পুলিশ কর্তা। ডেপুটি কমিশনারের অভিযোগ, "খারাপ আবহাওয়ার কারণে নির্দিষ্ট গন্তব্যে ইন্ডিগোর বিমান নামতে পারেনি। পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিতে অনেক সময় নষ্ট করেছেন বিমান কর্তৃপক্ষ।"

তিনি দাবি করেছেন, "বিমান কর্মীদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি, আর মাত্র ২ মিনিট দেরি হলে আকাশেই ফুরিয়ে যেত বিমানের জ্বালানি!" যদিও ইন্ডিগোর তরফে অবশ্য পুলিশ কর্তার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

১৩ এপ্রিল ইন্ডিগোর ফ্লাইট ৬ই ২৭০২ অযোধ্যা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। দুপুর ৩টে ২৫ মিনিটে বিমানটি যাত্রীদের নিয়ে অযোধ্যা থেকে রওনা দেয়। দিল্লিতে পৌঁছনোর কথা ছিল ৪টে ১৫ মিনিট নাগাদ। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে নামতে না পেরে পাইলট বিমানটিকে নিয়ে আকাশে চক্কর কাটতে থাকেন। শেষ পর্যন্ত ৬টা ১০ মিনিটে বিমানটি চণ্ডীগড় বিমান বন্দরে অবতরণ করে।

টুইটে পুলিশ কর্তা লিখেছেন, "বিমান কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গন্তব্য পথের দ্বিগুণ জ্বালানি ছিল বিমানটিতে। পাইলট দুবার অবতরণের চেষ্টা করেছিলেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা করতে পারেননি এবং পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিতে অনেক সময় নষ্ট করেছেন। ফলে সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন।"

তাঁর কথায়, "বিমানে ৪৫ মিনিট চলার মতো জ্বালানি রয়েছে ঘোষণা করার পরও বিমানটি ১১৫ মিনিট আকাশে চক্কর কেটেছিল। এটি যাত্রীদের জন্য অগ্নিপরীক্ষা ছিল। অবতরণের পর বিমানটিতে আর মাত্র ২ মিনিটের মতো জ্বালানি ছিল!"

পুলিশ কর্তার এমন টুইট ঘিরে শোরগোল তৈরি হয়েছে। যদিও এব্যাপারে চণ্ডিগড়ের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন কোনও প্রতিক্রিয়া  এখনও জানা যায়নি।


```