Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কেজরিওয়ালের গ্রেফতারিতে ভিন্নমত ২ বিচারপতি, এল 'খাঁচা বন্দি তোতা' প্রসঙ্গ

দিল্লির মদকাণ্ডে সিবিআইয়ের দায়ের করা মামলায় শুক্রবার জামিন পেয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কেজরিওয়ালের গ্রেফতারিতে ভিন্নমত ২ বিচারপতি, এল 'খাঁচা বন্দি তোতা' প্রসঙ্গ

শেষ আপডেট: 13 September 2024 14:33

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মদকাণ্ডে সিবিআইয়ের দায়ের করা মামলায় শুক্রবার জামিন পেয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ ছয় মাস পর দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করলেও সিবিআইয়ের তাঁকে গ্রেফতারির কারণ নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন তাঁরা।

বিচারপতি সূর্যকান্ত মনে করেন, সিবিআইয়ের গ্রেফতারির সিদ্ধান্তে কোনও ক্রটি ছিল না। দিল্লির মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিয়ে জেরা করা জরুরি ছিল। অন্যদিকে, বিচারপতি ভুঁইয়া প্রশ্ন তুলেছেন, কেন মদকাণ্ডের তদন্ত শুরুর ২২ মাস পর সিবিআই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল। প্রসঙ্গত, মদকাণ্ড অর্থাৎ মদ বিক্রির ডিলারশিপ দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে প্রথম মামলা দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বেআইনি আর্থিক লেনদেনের মামলায় কেজরিওয়ালকে হেফাজতে নেয়।

বিচারপতি ভুঁইয়ার অভিমত ইডির মামলায় কেজরিওয়াল জামিন পেতে চলেছেন বুঝেই সিবিআই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল, এমন সিদ্ধান্তে উপনীত হওয়ার যথেষ্ট কারণ আছে। এ প্রশ্ন ওঠা স্বাভাবিক যে মামলা করার পর ২২ মাস তারা কেন গ্রেফতার করেনি দিল্লির মুখ্যমন্ত্রীকে।

এই প্রসঙ্গেই সিবিআই সম্পর্কে খাঁচা বন্দি তোতাপাখির প্রসঙ্গ টানেন বিচারপতি ভুঁইয়া। অতীতে একাধিক মামলায় শীর্ষ আদালত সিবিআইকে কেন্দ্রীয় সরকারের খাঁচায় বন্দি তোতা বলে সতর্ক করেছে। বিচারপতি ভুঁইয়া বলেন, সিবিআইয়ের উচিত এমনভাবে কাজ করা যাতে কেউ তাদের খাঁচা বন্দি তোতা মনে না করে।


```