Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ডিভাইডারে ধাক্কা খেয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির, মৃত্যু ২ ডিএসপি অফিসারের

পুলিশের ওই গাড়িতে ওই দুজন ডিএসপি ছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দুর্গা প্রসাদ ও গাড়িচালক নার্সিং রাও। তাঁরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

ডিভাইডারে ধাক্কা খেয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির, মৃত্যু ২ ডিএসপি অফিসারের

মৃত দুই অফিসার

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 July 2025 11:38

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশ পুলিশের (Andhra Pradesh Police) গোয়েন্দা শাখার দুই ডিএসপি (ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ) শনিবার ভোরে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন (Death)।

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর ৪.৪৫ নাগাদ কাইথপুরম গ্রামের কাছে তাঁদের গাড়ি প্রথমে ডিভাইডারে ধাক্কা খায়। এরপরই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘাত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই অফিসারের।

নিহতদের নাম চক্রধর রাও ও শান্তা রাও। তাঁরা একটি মামলার তদন্তে হায়দরাবাদ (Hyderabad) যাচ্ছিলেন বলে সূত্রের খবর। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট না হলেও প্রত্যক্ষদর্শীদের মতে, লরিটি তার লেন ছেড়ে অন্যদিকে চলে এসেছিল। তারপরই পুলিশ অফিসারদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

পুলিশের ওই গাড়িতে ওই দুজন ডিএসপি (DSP) ছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দুর্গা প্রসাদ ও গাড়িচালক নার্সিং রাও। তাঁরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

চৌটুপ্পাল থানার ইনস্পেক্টর জি. মনমাধা কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা পুলিশ মহলে।


```