Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাকিস্তান-সহ বিদেশে থাকা জঙ্গিদের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ, জম্মুতে গ্রেফতার ১৯ বছরের যুবক

ঘটনার পরিপ্রেক্ষিতে বাহু ফোর্ট থানায় দায়ের হওয়া মামলা— ভারতীয় ন্যায় সহিতা (BNS)-র ১১৩(৩) ধারা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে।

পাকিস্তান-সহ বিদেশে থাকা জঙ্গিদের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ, জম্মুতে গ্রেফতার ১৯ বছরের যুবক

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 November 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে জম্মু পুলিশ (Jammu Police) গ্রেফতার করল ১৯ বছরের এক যুবককে। রিয়াসির বাসিন্দা ওই যুবক কিছুদিন ধরে বসবাস করছিল জম্মুর (Jammu Terrorist) বাথিন্দি এলাকায়। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। পুলিশ জানাচ্ছে, অনলাইনে র‍্যাডিক্যালাইজড হয়েছিল সে এবং কোনও সন্ত্রাসমূলক হামলার পরিকল্পনাও করছিল বলে সন্দেহ। তদন্তকারীদের দাবি, পাকিস্তান-সহ (Pakistan) বিদেশে থাকা জঙ্গি মদতদাতাদের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ছিল ওই যুবকের।

ঘটনার পরিপ্রেক্ষিতে বাহু ফোর্ট থানায় দায়ের হওয়া মামলা— ভারতীয় ন্যায় সহিতা (BNS)-র ১১৩(৩) ধারা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে।

তার কাছ থেকে উদ্ধার হওয়া ডিজিটাল ডিভাইস খতিয়ে দেখা হচ্ছে। কোন কোন চ্যানেলে যোগাযোগ চলছিল, কারা তাকে প্রভাবিত করেছিল— সবকিছুই নথিভুক্ত করার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে দীর্ঘ সময় ধরে জেরা করা হবে। গোটা নেটওয়ার্ক সম্পর্কেও তদন্ত এগোচ্ছে জোর গতিতে।

দিল্লি বিস্ফোরণের পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে তল্লাশি। চলছে ব্যাপক ধরপাকড়। ধীরে ধীরে ‘হোয়াইট কলার টেরর’ মডিউলের উপর থেকে পর্দা উঠছে। এর মধ্যেই জঙ্গিদের সঙ্গে যোগসাজসের অভিযোগে কাশ্মীরের কাজিগুন্ডি থেকে বিলাল আহমেদ ওয়ানির ছেলে এবং ভাইকে আটক করে পুলিশ।

অন্যদিকে, অসম জুড়ে ধারাবাহিক হামলার ছক ফাঁস হয়েছে । অসম পুলিশ এই সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। তার সঙ্গে জেহাদিদের সঙ্গে যোগ রয়েছে পুলিশের সন্দেহ। সে রাজ্যের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ছক কষছিল বলে সন্দেহ করছে পুলিশ। অসমের দাররং জেলার খারুপেটিয়া থেকে মুনশির আলি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের অনুমান, মুনশিরের সঙ্গে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (পাকিস্তানি তালিবান বলে পরিচিত) এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সঙ্গে যোগাযোগ আছে।

আলির সঙ্গে টিটিপি-র এবং বাংলাদেশের জঙ্গিদের নিয়মিত যোগাযোগ রয়েছে। কয়েকদিন আগে তামিলনাড়ু থেকে সে খারুপেটিয়ায় পৌঁছেছে। মুনশির আলি রাজ্যের বিভিন্ন জায়গায় বিস্ফোরক তৈরি বোমা বিস্ফোরণের ছক কষছিল। উত্তর মায়ানমারের রাখিনে প্রদেশে সক্রিয় রোহিঙ্গা সশস্ত্র দলের সঙ্গে তার যোগ রয়েছে। আলির বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।


```