Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

সাত মাসে ১৮৩টি প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে দেশের নানা সংস্থার বিমানে! বলছে এবছরের রিপোর্ট

২০২৫ সালের ২১ জুলাই পর্যন্ত পাঁচটি ভারতীয় অসরকারি বিমান সংস্থা মিলে মোট ১৮৩টি প্রযুক্তিগত ত্রুটি ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর কাছে রিপোর্ট করেছে।

সাত মাসে ১৮৩টি প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে দেশের নানা সংস্থার বিমানে! বলছে এবছরের রিপোর্ট

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 July 2025 19:13

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের ২১ জুলাই পর্যন্ত পাঁচটি ভারতীয় অসরকারি বিমান সংস্থা মিলে মোট ১৮৩টি প্রযুক্তিগত ত্রুটি ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর কাছে রিপোর্ট করেছে, সংসদে জানাল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

এই সময়ের মধ্যে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মিলিয়ে সর্বাধিক ৮৫টি ত্রুটি রিপোর্ট করেছে। ইন্ডিগো রিপোর্ট করেছে ৬২টি, আকাসা এয়ার ২৮টি এবং স্পাইসজেট ৮টি ত্রুটির কথা ডিজিসিএ-কে জানিয়েছে।

লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানান, বিমানে যে কোনও ধরণের ত্রুটি ডিজিসিএ-র কাছে রিপোর্ট করা বাধ্যতামূলক। বিশেষ করে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটির তদন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করে সংশ্লিষ্ট সংশোধনমূলক ব্যবস্থা নিতে হয়।

গত কয়েক বছরে জমা পড়া প্রযুক্তিগত ত্রুটির পরিসংখ্যান অনুসারে—

  • ২০২৪ সালে রিপোর্ট হয়েছে ৪২১টি ত্রুটি
  • ২০২৩ সালে ৪৪৮টি
  • ২০২২ সালে সর্বাধিক ৫২৮টি
  • ২০২১ সালে রিপোর্ট হয়েছে ৫১৪টি ত্রুটি

এই পরিসংখ্যানে তখনকার অ্যালায়েন্স এয়ার ও এখন বিলুপ্ত ভিস্তারা-র তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে। ২০২১ সালে আকাসা এয়ার চালু না হওয়ায় তাদের কোনও ত্রুটি সেই বছরের হিসাবভুক্ত হয়নি।

প্রতিমন্ত্রী মোহল আরও জানান, বিমান সংস্থাগুলিকে প্রতিটি ত্রুটি ডিজিসিএ-র কাছে জানাতে হয় এবং গুরুতর ত্রুটিগুলি অপারেটরদের সঙ্গে যৌথভাবে ডিজিসিএ তদন্ত করে। প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা দ্রুত নেওয়ার নির্দেশও থাকে।

এই তথ্য সামনে আসতেই ফের যাত্রী নিরাপত্তা ও বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সরকার জানিয়েছে, প্রতিটি ত্রুটি যাচাই করে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যাত্রী সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।


```