Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিকে হচ্ছে মাওবাদী আন্দোলন! দেবুজি-সহ ১৬ জনের আত্মসমর্পণ, মাও নেতার মাথার দাম ছিল ১ কোটি

 ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে যৌথবাহিনীর অভিযানে ১৭ জন মাওবাদী (Maoist) নিহত হয়েছেন, যার মধ্যে পুরুলিয়ার মাওবাদী নেতা সুরেন্দ্রনাথ সোরেনও ছিলেন। 

ফিকে হচ্ছে মাওবাদী আন্দোলন! দেবুজি-সহ ১৬ জনের আত্মসমর্পণ, মাও নেতার মাথার দাম ছিল ১ কোটি

১৬ জনের আত্মসমর্পণ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 February 2026 18:05

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর এক মাস সময়! মাওবাদীমুক্ত ভারতের লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ডেডলাইন শেষ হবে আগামী ৩১ মার্চ। গত কয়েকমাসে পরপর সাফল্য মিলেছে, সেই তালিকায় জুড়ল আরও এক সাফল্য। তেলঙ্গানা পুলিশের (Telengana Police) কাছে আত্মসমর্পণ করেছেন সিপিআই(মাওবাদী) সাধারণ সম্পাদক দেবুজি ওরফে টি তিরুপতি এবং শীর্ষ নেতা রাজা রেড্ডি। তাঁর সঙ্গেই আরও ১৪ জন নেতা আত্মসমর্পণ করেছেন। দেবুজির মাথার দাম ছিল ১ কোটি টাকা। 

বিগত কিছু সময়ে মাওবাদী আন্দোলন (Maoist Protest) অনেকটাই কমে এসেছে। যৌথবাহিনীর ক্রমাগত অভিযান, শক্ত ঘাঁটিগুলি ধ্বংস এবং গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতারির ফলে সংগঠনের কার্যক্রম অনেকটাই ছিন্নভিন্ন হয়ে গেছে।

সম্প্রতি ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে যৌথবাহিনীর অভিযানে ১৭ জন মাওবাদী (Maoist) নিহত হয়েছেন, যার মধ্যে পুরুলিয়ার মাওবাদী নেতা সুরেন্দ্রনাথ সোরেনও ছিলেন। তবে সিপিআই-র (মাওবাদী) পলিটব্যুরোর সদস্য মিসির বেসরা ও আকাশ তখন পালিয়ে যান।

এছাড়াও বছরের গোড়ায় ছত্তীসগড়ের সুকমা জেলায় যৌথবাহিনীর অভিযানে কুখ্যাত নেতা মাদ্ভী হিডমা নিহত হন।

গত বছরও মাওবাদী শীর্ষ নেতা বাসবরাজু এনকাউন্টারে নিহত হন। এই অভিযানের পরই মাওবাদী আন্দোলনের ঝাঁঝ অনেকটাই কমতে শুরু করে। তাঁর অবর্তমানে নেতৃত্ব দিয়েছেন দেবুজি।

বর্তমানে দেশে মাওবাদী আন্দোলনের চারজন প্রধান নেতা রয়েছেন, যাঁদের মধ্যে দেবুজি সাধারণ সম্পাদক। অন্যরা হলেন মিসির বেসরা (বাংলা) ও লক্ষ্ণণরাও বা গণপতি (তেলঙ্গনা)।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দেশের বিভিন্ন জেলা থেকে বাকি নেতাদেরও চিরুনি তল্লাশি চালানো হচ্ছে (anti-Maoist operations)। এই অভিযানের ফোলে আগামী এক মাসে মাওবাদী সংগঠন সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে।

এদিকে বিশেষজ্ঞদের মতে, দেবুজি ও রাজা রেড্ডির আত্মসমর্পণ দেশের নিরাপত্তা এবং মাওবাদী কার্যক্রম দমন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ মাইলফলক।


```