Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ইলেক্ট্রিক যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে আগুন, পুড়ে মত্যু ১৫ বছরের কিশোর, দগ্ধ আরও ৩

দক্ষিণ মুম্বইয়ের ক্যাফে প্যারেডের শিবশক্তি নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ১৫ বছরের এক কিশোরের। আহত আরও তিনজনকে ভর্তি করা হয়েছে সেন্ট জর্জ হাসপাতালে।

 ইলেক্ট্রিক যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে আগুন, পুড়ে মত্যু ১৫ বছরের কিশোর, দগ্ধ আরও ৩

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 20 October 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ মুম্বইয়ের একচালা ঘরে দীপাবলির ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হল এক কিশোরের। দগ্ধ হয়েছেন আরও তিনজন। মৃত কিশোরের নাম যশ বিত্থল খোট (১৫)।

ফায়ার ব্রিগেড ও সিভিক কর্পোরেশনের সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৪টে ১৫ মিনিট নাগাদ ক্যাপ্টেন প্রকাশ পেঠে মার্গের একটি একতলা বাড়িতে আগুন লাগে। ওই ঘরটি ছিল মাত্র ১০ গুন ১০ ফুট আকারের। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে প্রথম তলায় থাকা বৈদ্যুতিক তার, তিনটি ইলেকট্রিক যানবাহনের ব্যাটারি এবং ঘরের আসবাবপত্রে। যার ফলে আগুনের তীব্রতা বাড়তে থাকে।

ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সকাল ৪টে ৩৫ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়। ফলে আশপাশে আর বেশি ছড়াতে পারেনি।

আগুনে দগ্ধ একই পরিবারের চারজনকে দ্রুত উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে যশ বিত্থল খোটকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহতদের মধ্যে রয়েছেন দেবেন্দ্র চৌধুরী (৩০), যিনি এখন আইসিইউতে ভর্তি, এবং দুই কিশোর- বীরাজ খোট (১৩) ও সঙ্গম কুর্নে (২৫)। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের অবস্থা স্থিতিশীল।

আগুন লাগার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা ইলেকট্রিক যানবাহনের ব্যাটারি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ও স্থানীয় পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, ভোরের দিকে হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। এরপরেই দেখা যায় ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিক। তাঁরা নিজেরাই জল ঢালতে শুরু করলেও আগুনের তীব্রতা এতটাই ছিল যে দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল কর্মীদের মতে, সৌভাগ্যবশত আগুন আশেপাশের ঘর বা অন্য কোনও বাড়িতে ছড়িয়ে পড়েনি, নয়তো আরও বড় ক্ষতি হয়ে যেত।

এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো শিবশক্তি নগর এলাকায়। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, বৈদ্যুতিক সংযোগের অবস্থা বেশ খারাপ। ইলেকট্রিক যানবাহনের ব্যাটারি চার্জ দেওয়ার সময়েও যথাযথ নিরাপত্তা মানা হয় না। ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে প্রায়ই।

দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা ও ব্যাটারির অবশিষ্টাংশ পরীক্ষা করে দেখা হবে আগুনের আসল কারণ কী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, একটি ইলেকট্রিক ব্যাটারি থেকেই আগুন লাগে ও পরে তা ছড়িয়ে পড়ে।


```