খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনা সদস্যরা। উদ্ধারকাজে নামেন তাঁরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে দমকলের কয়েকটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
.jpg.webp)
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
শেষ আপডেট: 15 October 2025 07:51
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের জয়সলমেরে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার চলন্ত একটি বাসে হঠাৎ আগুন লাগে (Rajasthan bus fire), ঝলসে যায় বহু যাত্রী। এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi Moruns)। মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলের দিকে জয়সলমির থেকে যোধপুরগামী একটি বেসরকারি যাত্রীবাস থাইয়াত সামরিক ঘাঁটির সামনে পৌঁছলে হঠাৎ ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু বোঝার আগেই বাসটিতে আগুন ধরে যায় (Jaisalmer bus fire tragedy)। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসজুড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। আতঙ্কিত যাত্রীরা জানলা ভেঙে লাফিয়ে নামতে শুরু করেন। অনেকেই রাস্তায় পড়ে গুরুতর আহত হন, কেউ বা আগুনে পুড়ে মারা যান।
Distressed by the loss of lives due to a mishap in Jaisalmer, Rajasthan. My thoughts are with the affected people and their families during this difficult time. Praying for the speedy recovery of the injured.
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of…— PMO India (@PMOIndia) October 14, 2025
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনা সদস্যরা। উদ্ধারকাজে নামেন তাঁরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে দমকলের কয়েকটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো বাসটি ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাসে অন্তত ৫৭ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পরই চালক ও সহকারী বাইরে বেরিয়ে এসেছিলেন বলেও জানা গেছে।
ঘটনার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে বলেন, "জয়সলমিরের দুর্ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। মৃতদের পরিবারদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।" প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে।
এদিকে রাজ্য প্রশাসনও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ইঞ্জিনে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে দমকলের আধিকারিকরা বলছেন, সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত প্রয়োজন। এই মর্মান্তিক ঘটনায় রাজস্থানের মানুষের মধ্যে গভীর শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।