Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দিল্লি পুরসভায় আপের ১৫ কাউন্সিলর দল ছাড়লেন, গড়লেন নতুন পার্টি

দিল্লি পুর নিগমে কিছুদিনের মধ্যেই মেয়র নির্বাচন হওয়ার কথা। আপ আগেই ঘোষণা করে তারা মেয়র পদে লড়াই করবে না।

দিল্লি পুরসভায় আপের ১৫ কাউন্সিলর দল ছাড়লেন, গড়লেন নতুন পার্টি

চলতি বিপর্যয়ের দায় কি অরবিন্দ কেজরিওয়ালের?

শেষ আপডেট: 17 May 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে (Delhi) বড় ধাক্কা খেল আম আদমি পার্টি (AAM ADMI PARTY)। দল ছেড়ে নতুন দলও গড়লেন। দলের নাম রাখলেন ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি (Indraprashtha Bikash Party) । নতুন দলের নেতা হেমচন্দ্র গোয়েল।

দিল্লি পুর নিগমে কিছুদিনের মধ্যেই মেয়র নির্বাচন হওয়ার কথা। আপ আগেই ঘোষণা করে তারা মেয়র পদে লড়াই করবে না।

দল গড়ার সিদ্ধান্ত সম্পর্কে ওই কাউন্সিলররা এক বিবৃতি জারি করেছেন। তাতে বলা হয়েছে, ২০২২-এ দল রাজধানীর পৌর পরিষেবা পরিচালনার দায়িত্ব পেলেও নেতৃত্বের গাফলতির কারণে বোর্ড ধরে রাখতে ব্যর্থ হয়। কাউন্সিলদের সঙ্গে দলীয় নেতৃত্বের সমন্বয়ের অভাবই এর কারণ।

বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকেই আম আদমি পার্টিতে ভাঙন শুরু হয়েছে। চলতি বিপর্যয়ের দায় অরবিন্দ কেজরিওয়ালের উপর চাপিয়ে দল ছেড়েছেন একাধিক নেতা ও  বিধায়ক। বিধানসভা ভোটে আগে টিকিট না পেয়েছেও বেশ কয়েকজন আপ বিধায়ক দল ছাড়েন।


```