Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মর্মান্তিক! কামড়ে, চিবিয়ে মুখের হাড় বের করে দিল নৃশংস পথকুকুর, বিহারে মৃত ১৩ বছরের ছেলে

বিহারের সমস্তিপুর জেলার এই ঘটনা স্বাভাবিকভাবে স্থানীয় মানুষদের আতঙ্ক বাড়িয়েছে। তার কারণ শুধু কুকুরদের এমন আক্রমণ নয়। 

মর্মান্তিক! কামড়ে, চিবিয়ে মুখের হাড় বের করে দিল নৃশংস পথকুকুর, বিহারে মৃত ১৩ বছরের ছেলে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 June 2025 19:44

দ্য ওয়াল ব্যুরো: কয়েকজন গ্রামবাসী একসঙ্গে মিলে স্থানীয় মন্দিরে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গেই ছিল ১৩ বছরের এক নাবালক (Minor Boy)। সে কিছুটা পিছিয়ে ছিল। সেই সুযোগেই তাকে তাড়া করে কয়েকটি কুকুর। ভয় পেয়ে পালানোর চেষ্টা করেও বেশি দূর এগোতে পারেনি নাবালক। ফলে ঘটে গেছে মর্মান্তিক ঘটনা। কুকুরদের কামড়ে (Stray Dogs Attack) মৃত্যু হয়েছে তার।

বিহারের সমস্তিপুর (Bihar Samastipur) জেলার এই ঘটনা স্বাভাবিকভাবে স্থানীয় মানুষদের আতঙ্ক বাড়িয়েছে। তার কারণ শুধু কুকুরদের এমন আক্রমণ নয়। বরং যেভাবে নাবালকের মৃত্যু হয়েছে তা ভয়ঙ্কর। পুলিশ জানিয়েছে, নাবালকের সারা শরীরে ক্ষতচিহ্ন ছিল। তবে মুখ যেভাবে চিবিয়ে খেয়েছে কুকুররা তাতে মুখের হাড় বেরিয়ে এসেছিল! নাবালকের চিৎকারে তার বাবা এবং বাকিরা দৌড়ে এসে পথ কুকুরদের তাড়ায় ঠিকই, কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে।

এই দুঃসংবাদ ছড়াতেই গ্রামে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ক্ষিপ্ত জনতা রাস্তায় নেমে পড়ে, অবরোধ করে মূল সড়ক। অভিযোগ, খবর দিয়েও সময়মতো পৌঁছয়নি পুলিশ। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে এই নাবালকের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়েছেন গ্রামবাসীরা। এদিকে ঘটনার পর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে পশুসম্পদ দফতরে কুকুর ধরার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হলেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ হয়নি বলে অভিযোগ।

এই ধরনের ঘটনা প্রথম নয়। এক মাস আগেও এই একই এলাকায় কুকুরের আক্রমণে মৃত্যু হয়েছিল এক কিশোরীর। ১৫–২০টি কুকুর একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল তার ওপরে। গ্রামবাসীদের দাবি, একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানানো সত্ত্বেও প্রশাসনের ঘুম ভাঙেনি। এখন ছোটদের বাইরে খেলতেও পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা।


```