Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ি থেকে টাকা চুরি করছে ১৩ বছরের মেয়ে, উচিত শিক্ষা দিতে শ্বাসরোধ করে খুন করল বাবা

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে, সোনম কিছুদিন ধরে বাড়ি থেকে টাকা চুরি করছিল। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে তার ঝগড়া চলছিল।

বাড়ি থেকে টাকা চুরি করছে ১৩ বছরের মেয়ে, উচিত শিক্ষা দিতে শ্বাসরোধ করে খুন করল বাবা

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 September 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে টাকা চুরি করছিল মেয়ে। সেই নিয়ে ঝামেলাও হচ্ছিল বাড়িতে। সেই দোষে নাবালিকা মেয়েকে (minor girl) শ্বাসরোধ করে খুন করল তার বাবা। অভিযোগের ভিত্তিতে তাকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহরে।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সোনম। বয়স ১৩। সোনম সপ্তম শ্রেণির ছাত্রী এবং বীচৌলা গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকেল ৪টার দিকে অনুপশহর থানা এলাকায় এক ব্রিজের নিচে ঝোপের মধ্যে এক নাবালিকার দেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে। পরনে ছিল স্কুল ইউনিফর্ম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে সঙ্গে দেহ উদ্ধার করে তদন্ত শুরু হয়।

তদন্ত চলাকালীন জানা যায়, বৃহস্পতিবার মেয়েটি স্কুলে গিয়েছিল। তার বাবা, নাম অজয় শর্মা, তাকে স্কুল থেকে নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে অজয় স্বীকার করে, বাড়ি ফেরার পথে সে মেয়েকে নিজের জমিতে নিয়ে গিয়ে ওড়না দিয়ে শ্বাসরোধ করে। মৃত্যু হয় মেয়ের। তারপর মৃতদেহ সে ক্যানালে ফেলে দেয়। পুলিশের উপস্থিতিতে জমি থেকে সোনমের স্কুল ব্যাগও উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে, সোনম কিছুদিন ধরে বাড়ি থেকে টাকা চুরি করছিল। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে তার ঝগড়া চলছিল। ক্ষোভের বশে এই নৃশংস খুন করে অজয়।

অভিযুক্ত স্বীকার করেছে, খুনের পর সে স্কুল কর্তৃপক্ষকে জানায় যে, মেয়ে কয়েকদিনের জন্য আত্মীয়দের বাড়ি গেছে এবং স্কুলে আসবে না।

অজয়ের কোনও মানসিক সমস্যা ছিল কিনা বা এই ঘটনায় পরিবারের আর কেউ জড়িয়ে আছে কিনা, তা জানতে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে।


```