Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অর্থ তছরুপ মামলা, প্রাক্তন তৃণমূল সাংসদ-পুত্রের ১২৭ কোটি টাকার অংশীদারি বাজেয়াপ্ত ইডির

মূলত কলকাতা পুলিশের একটি এফআইআরের ভিত্তিতে শুরু হয় তদন্ত। পরে একই অভিযোগে সিবিআই এবং লখনউয়ের দুর্নীতিদমন শাখাও মামলা দায়ের করে।

অর্থ তছরুপ মামলা, প্রাক্তন তৃণমূল সাংসদ-পুত্রের ১২৭ কোটি টাকার অংশীদারি বাজেয়াপ্ত ইডির

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 July 2025 13:40

দ্য ওয়াল ব্যুরো: এক অর্থ তছরুপ মামলায় (Fraud) প্রাক্তন তৃণমূল সাংসদ (Ex TMC MP) কেডি সিংহের (KD Singh) ছেলে করণদীপ সিংহের সংস্থা সোরাস অ্যাগ্রিটেক প্রাইভেট লিমিটেডের ১২৭ কোটি টাকার অংশীদারি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়েছে।

ইডি জানিয়েছে, হরিয়ানার পঞ্চকুলার দুটি বেসরকারি হাসপাতালের যথাক্রমে ৪০.৯৪ শতাংশ ও ৩৭.২৪ শতাংশ শেয়ার করণদীপ সিংহের মালিকানাধীন সংস্থার অধীনে ছিল। এগুলিই বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি, এই অ্যাটাচমেন্ট ২০০২ সালের প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর আওতায় করা হয়েছে।

মূলত কলকাতা পুলিশের (Kolkata Police) একটি এফআইআরের ভিত্তিতে শুরু হয় তদন্ত। পরে একই অভিযোগে সিবিআই (CBI) এবং লখনউয়ের দুর্নীতিদমন শাখাও মামলা দায়ের করে। অভিযুক্তদের তালিকায় ছিলেন কেডি সিংহ, যাঁর সংস্থাগুলির মধ্যে রয়েছে ‘অ্যালকেমিস্ট টাউনশিপ প্রাইভেট লিমিটেড’ এবং ‘অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলিটি লিমিটেড’।

ইডি জানায়, সাধারণ মানুষকে দ্বিগুণ রিটার্ন, জমি ও ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে বিপুল অর্থ তোলা হয়। তদন্তে জানা গেছে, এই ভাবে প্রায় ১ হাজার ৮৪৮ কোটি টাকা সংগ্রহ করে তা নয়ছয় করা হয়েছিল। সেই টাকা ‘অ্যালকেমিস্ট’ গোষ্ঠীর নানা প্রকল্পে বিনিয়োগ করা হয়, যার মধ্যে রয়েছে পঞ্চকুলার এই দুই হাসপাতালও।

এই মামলাতেই ২০২১ সালের ১২ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল কেডি সিংহকে। ইতিমধ্যেই মামলার সঙ্গে যুক্ত মোট ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্তকারীরা মনে করছেন, এই আর্থিক তছরুপের প্রকৃত পরিমাণ আরও বড়, তাই অভিযুক্তদের অন্যান্য সম্পত্তির দিকেও নজর দেওয়া হচ্ছে।


```