Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

হিমাচলের বন্যায় ভেসে গেছে বাবা-মা, ঘরের কোণে অলৌকিকভাবে একা বেঁচে রইল ১১ মাসের নিকিতা

ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মাঝেও অলৌকিকভাবে প্রাণে রইল ১১ মাসের এক শিশু। হিমাচল প্রদেশে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় যখন রাতারাতি নিশ্চিহ্ন হয়ে গেল এক পরিবার।

হিমাচলের বন্যায় ভেসে গেছে বাবা-মা, ঘরের কোণে অলৌকিকভাবে একা বেঁচে রইল ১১ মাসের নিকিতা

হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 6 July 2025 08:34

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মাঝেও অলৌকিকভাবে প্রাণে রইল ১১ মাসের এক শিশু। হিমাচল প্রদেশে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় যখন রাতারাতি নিশ্চিহ্ন হয়ে গেল এক পরিবার, তখন নিজের ঘরের ভিতরেই জীবিত অবস্থায় মিলল ছোট্ট নিকিতা। মাত্র ১১ মাস বয়স। বাইরে ঝড়জল তাণ্ডব চালালেও কিছুই টের পায়নি সে।

ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সেরাজ বিধানসভা কেন্দ্রের এক পাহাড়ি গ্রামে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল বর্ষণে বাড়ির পিছনের ছোট্ট স্রোতস্বিনী হঠাৎ ফুলে ওঠে। সেই জল আটকাতে বাইরে বেরিয়ে যান নিকিতার বাবা রমেশ, মা রাধা ও ঠাকুমা পূর্ণু দেবী। কিন্তু মুহূর্তেই জলের তোড়ে ভেসে যান তিনজনেই। ঘরের ভিতর গভীর ঘুমে মগ্ন ছিল নিকিতা। সেই ঘরই ঠেকিয়ে দেয় মৃত্যুকে।

প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যেই রমেশের দেহ উদ্ধার করা গিয়েছে। রাধা ও পূর্ণু দেবীর খোঁজে চলছে তল্লাশি। নিকিতার এই অলৌকিক বেঁচে যাওয়া নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। শুধু স্থানীয়রাই নয়, দেশের নানা প্রান্ত থেকেও মানুষ যোগাযোগ করছেন প্রশাসনের সঙ্গে। কেউ কেউ আবার সামাজিক মাধ্যমে পোস্ট করে শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে নিকিতাকে দেখভাল করছেন তার পিসি তারা দেবী।

গোহারের এসডিএম স্মৃতিকা নেগি জানিয়েছেন, “প্রতিদিন বহু মানুষ ফোন করছেন। সবাই চান নিকিতাকে দত্তক নিতে। ও খুব মিষ্টি বাচ্চা। আমি নিজেও যখনই সুযোগ পাই, ওর সঙ্গে সময় কাটাতে যাই।” ৩০ জুন ও ১ জুলাইয়ের বৃষ্টিতে হিমাচলের বহু এলাকায় নেমে আসে বিপর্যয়। পাহাড়ি ঢাল বেয়ে হু হু করে নেমে আসে জল। বহু মানুষ মারা গিয়েছেন। অনেক পরিবার ছিন্নভিন্ন।


```