Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ট্রাম্পকে টার্গেট করেই এবার রাজনৈতিক লড়াইয়ে মাস্ক, ঘোষণা ‘আমেরিকা পার্টি’র

দুই দলের রাজনৈতিক প্রভাব থেকে আমেরিকাকে মুক্ত করতে চাইছেন ইলন মাস্ক। এবার সরাসরি রাজনীতির ময়দানে নামলেন বিশ্বের ধনীতম ব্যক্তি। 

ট্রাম্পকে টার্গেট করেই এবার রাজনৈতিক লড়াইয়ে মাস্ক, ঘোষণা ‘আমেরিকা পার্টি’র

‘আমেরিকা পার্টি’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 6 July 2025 07:42

দ্য ওয়াল ব্যুরো: দুই দলের রাজনৈতিক প্রভাব থেকে আমেরিকাকে মুক্ত করতে চাইছেন ইলন মাস্ক। এবার সরাসরি রাজনীতির ময়দানে নামলেন বিশ্বের ধনীতম ব্যক্তি। শনিবার ‘এক্স’ হ্যান্ডেলে ঘোষণা করলেন নিজের রাজনৈতিক দলের—‘আমেরিকা পার্টি’র।

মাস্ক লেখেন, “আজ ‘আমেরিকা পার্টি’ তৈরি হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে। আমরা একদলীয় রাজনৈতিক ব্যবস্থায় বাস করি, এটা গণতন্ত্র নয়।” আরেকটি পোস্টে স্পার্টানদের উদাহরণ টেনে লেখেন, “যেমনভাবে তাদের অপরাজেয় ভাবনাকে ভেঙে দেওয়া হয়েছিল, আমরাও সেইভাবে এই রাজনৈতিক ব্যবস্থাকে বদলাব।”

এর আগে, ৪ জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবসে মাস্ক এক জনমত সমীক্ষা চালান, যেখানে প্রশ্ন রাখেন—“আমরা কি আমেরিকা পার্টি তৈরি করব?” ওই সমীক্ষায় ৬৫.৪ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ বলেন, ৩৪.৬ শতাংশ ‘না’। মাস্কের দাবি, এই সমর্থনই তাঁকে দল গঠনের সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করেছে।

মার্কিন রাজনীতিতে মাস্কের আগ্রহ নতুন নয়। ট্রাম্প প্রশাসনে পরামর্শদাতা পদে ছিলেন তিনি। তবে পরে সেই পদ ছেড়ে দেন এবং ট্রাম্পের বেশ কয়েকটি নীতির সমালোচনা করেন। পাল্টা কটাক্ষ আসে ট্রাম্পের তরফেও। সেই থেকেই জল্পনা শুরু হয়েছিল মাস্ক নিজেই নতুন কোনও রাজনৈতিক দল গঠন করতে পারেন। অবশেষে সেই জল্পনাই সত্যি হল শনিবার।


```