পাহাড়ি রাস্তার বাঁকে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সোজা গিয়ে পড়ে নদীর জলস্রোতে। এদিকে বিপজ্জনক পাহাড়ি পথ ও খরস্রোতা নদী এই উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 26 June 2025 10:12
দ্য ওয়াল ব্যুরো: বদ্রীনাথ যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে (Uttarakhand Rudrapragay) বৃহস্পতিবার সকালে অলকানন্দা নদীতে উল্টে পড়ল পর্যটক বোঝাই একটি বাস (Bus)। এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ অন্তত ১০ যাত্রী। ঘটনাস্থলে চলছে তল্লাশি ও উদ্ধারকাজ।
উত্তরাখণ্ড পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) নীলেশ আনন্দ ভারানে জানিয়েছেন, রুদ্রপ্রয়াগের ঘোলতির কাছে একটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাসটি। বাসে ছিলেন ১৮ জন যাত্রী। তাঁদের মধ্যে অনেকেই বদ্রীনাথ দর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে অনুমান।
দুর্ঘটনার খবর পাওয়ার পরই তৎপর হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং স্থানীয় পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ৭ জন যাত্রীকে। বাকিদের খোঁজে চলছে। গাড়োয়াল বিভাগের কমিশনার বিজয়শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, দুর্ঘটনায় একজন যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিখোঁজদের অবস্থান সম্পর্কে এখনও স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।
স্থানীয় সূত্রে খবর, পাহাড়ি রাস্তার বাঁকে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সোজা গিয়ে পড়ে নদীর জলস্রোতে। এদিকে বিপজ্জনক পাহাড়ি পথ ও খরস্রোতা নদী এই উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে এসডিআরএফ ও পুলিশ। পাহাড়ি রাস্তায় নামার পাশাপাশি নদীতে নামানো হয়েছে ডুবুরিদের দলও।
আবহাওয়া ও নদীর স্রোতের ওপর নজর রেখে চলছে উদ্ধার অভিযান। এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজদের সংখ্যা ও পরিচয় জানানো হয়নি।