Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ছত্তিসগড়ে বুধবার ১০৮ মাওবাদীর‌ আত্মসমর্পণ, সন্ধান দিলে ৪ কোটি টাকা ইনাম ঘোষণা করেছিল কেন্দ্র

ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে আটজন‌ মাওবাদী ছিল এরিয়া কমান্ডার। তাদের প্রত্যেকের মাথাপিছু আট লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল রাজ্যের বিজেপি সরকার। নিরাপত্তা বাহিনী গুলি জানিয়েছে আত্মসমর্পণকারী মাওবাদীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

ছত্তিসগড়ে বুধবার ১০৮ মাওবাদীর‌ আত্মসমর্পণ, সন্ধান দিলে ৪ কোটি টাকা ইনাম ঘোষণা করেছিল কেন্দ্র

শেষ আপডেট: 11 March 2026 15:30

দ্য ওয়াল ব্যুরো: মাওবাদীদের (Maoists) দমনে বুধবার বড় ধরনের সাফল্য পেল কেন্দ্রীয় সরকার। ছত্তিসগড়ের‌ বিভিন্ন এলাকায় বুধবার ১০৮ জন‌ মাওবাদী আত্মসমর্পণ করেন। হত্যা, হামলা, সরকারি সম্পত্তি ধ্বংসের মতো‌ একাধিক হিংসাত্মক কার্যকলাপে যুক্ত এই মাওবাদীদের জীবিত অথবা মৃত সন্ধান দিলে‌ চার কোটি টাকা পুরস্কার দেওয়ার‌ কথা ঘোষণা করেছিল ভারত‌ সরকারের মাওবাদী দমন সেল।

সুত্রের খবর, ছত্তিশগড়ের বিজাপুর,‌ দন্তেওয়ারা, সুকমা ও নারায়ণপুরে এই মাওবাদীরা পুলিশ ও আধা সেনার যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। মাস তিনেক যাবতৎ আত্মসমর্পণ নিয়ে আলোচনা চলছিল নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গে। তবে মাওবাদীরা এ ব্যাপারে সহমতে পৌঁছতে পারছিল না। দিন‌ কয়েক আগে তারা আত্মসমর্পণের বার্তা পাঠায় নিরাপত্তা বাহিনীর কাছে। ‌

মধ্য ভারতের ওই রাজ্যে কত দু'বছর ধরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ যৌথভাবে মাওবাদী দমনে অভিযান চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সংঘর্ষে শতাধিক মাওবাদী নিহত হয়েছেন। নিহত হয়েছেন বহু নিরাপত্তা জওয়ান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, চলতি মাসেই ছত্রিশগড় মধ্যপ্রদেশ এবং লাগোয়া এলাকাকে মাওবাদী মুক্ত করা হবে।

ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে আটজন‌ মাওবাদী ছিল এরিয়া কমান্ডার। তাদের প্রত্যেকের মাথাপিছু আট লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল রাজ্যের বিজেপি সরকার। নিরাপত্তা বাহিনী গুলি জানিয়েছে আত্মসমর্পণকারী মাওবাদীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।


```