Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সংসদের উভয় কক্ষে জেপিসি গঠন ও সুপ্রিমকোর্টের নজরদারিতে তদন্তের দাবি ডেরেকের

এবার মোদীর নেতৃত্বাধীন সরকারকে সংসদের ভেতরে যে শক্তিশালী বিরোধীদের মুখোমুখি হতে হবে, তা লোকসভা ভোটের ফল প্রকাশের দিনেই স্পষ্ট হয়ে গিয়েছিল।

সংসদের উভয় কক্ষে জেপিসি গঠন ও সুপ্রিমকোর্টের নজরদারিতে তদন্তের দাবি ডেরেকের

মোদী ও ডেরেক ওব্রায়েন।

শেষ আপডেট: 11 August 2024 22:58

দ্য ওয়াল ব্যুরো: এবার মোদীর নেতৃত্বাধীন সরকারকে সংসদের ভেতরে যে শক্তিশালী বিরোধীদের মুখোমুখি হতে হবে, তা লোকসভা ভোটের ফল প্রকাশের দিনেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ইতিমধ্যে নিট কেলেঙ্কারি-সহ একাধিক ইস্যুতে সংসদের ভিতরে বিরোধীদের কড়া প্রশ্নবানের মুখে পড়তে হয়েছে এনডিএকে।

এবার সুপ্রিমকোর্টের নজরদারি সংসদের উভয়কক্ষে যৌথ সংসদীয় কমিটি গঠন করে ২০২৪ সালের জুনের আগে সংসদের অভ্যন্তরের প্রতিটি বিষয় তদন্তের আওতায় আনার দাবি জানালেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। 

এক বিবৃতিতে ডেরেক ওব্রায়েন জানিয়েছেন, ২০২৪ সালের জুনের আগে অর্থাৎ আগের সরকারের আমলে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) কোনও অর্থ ছিল না। বিজেপি গায়ের জোরে সবকিছু করেছে। কিন্তু এখন সংসদে অন্যরকম পরিস্থিতি। সংসদের উভয়কক্ষেই রয়েছে শক্তিশালী বিরোধী। তাই যৌথ সংসদীয় কমিটি গঠন করে অতীতের সমস্ত ঘটনা সুপ্রিমকোর্টের নজরদারিতে তদন্ত হওয়া জরুরি।"

বিরোধীদের বক্তব্য, গত ১০ বছর কোনও মর্যাদাপ্রাপ্ত বিরোধী দল ছিল না সংসদে। ফলে যৌথ সংসদীয় কমিটিরও কোনও মূল্য ছিল না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। সংখ্যাতত্ত্বের নিরিখে শাসকশিবির যথেষ্টচাপে। ফলে শাসকের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের এটাই মোক্ষম সময়। 

উল্লেখ্য, বিরোধীদের আপত্তি উড়িয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নতুন সংসদ ভবন তৈরি করেছে মোদী সরকার। কিন্তু গত মাসে নয়া সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়তে দেখা গিয়েছিল। সম্প্রতি বৃষ্টিতে জল থই থই অবস্থা হয়েছিল রাজ্যসভারও। স্বাভাবিকভাবে নয়া ভবনের এমন দশা দেখে নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে।এ নিয়ে ভিডিও টুইট করে মোদী সরকারকে কটাক্ষ করে ডেরেক লিখেছিলেন, “নতুন মোদী সরকারের সবেতেই লিক। পেপার লিক, ওয়াটার লিক, সিস্টেম লিক। এমনকী জনতার রায়ও লিক।”

ডেরেকের এদিনের বিবৃতিতে থেকে স্পষ্ট, যৌথ সংসদীয় কমিটি গঠন করে শীর্ষ আদালতের নজরদারিতে তদন্তের দাবি জানিয়ে মোদী সরকারের স্নায়ুর চাপ আরও বাড়াতে চাইছেন তাঁরা। 


```